পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে বিরোধীরা। সরব হতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকেও। তবে বিরোধী কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবিকে গুরুত্বই দেয়নি কেন্দ্রের মোদি সরকার।
আরও পড়ুন:
জম্মু ও কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবি জানিয়ে মামলা হয়েছিল দেশের শীর্ষ আদালতে। এবার জম্মু ও কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে বলে সাফ জানাল সুপ্রিমকোর্ট।
কেন্দ্রকে ডেডলাইনও বেঁধে দিল শীর্ষ আদালত। এদিন মামলাকারীদের দাবি, “এভাবে যদি পূর্ণরাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল করার অনুমতি দেওয়া হয়, তাহলে যে কোনও রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করবে কেন্দ্র। এরপর হয়তো উত্তরপ্রদেশকেও কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হবে।”আরও পড়ুন:
আরও পড়ুন:
ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উপত্যকায় গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো হবেই। কিন্তু কার্যক্ষেত্রে এখনও এ নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। এবার শীর্ষ আদালত মোদি সরকারকে চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিল। এদিন মামলার শুনানিতে কেন্দ্রের প্রকৌশলী দাবি করেছে, পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে।