পুবের কলম, ওয়েবডেস্ক: রড দিয়ে মাথায় মেরে খুন করা হল এক কলেজ ছাত্রীকে। মৃত ছাত্রীর নাম নার্গিস (২৫)। ঘটনাটি ঘটেছে দিল্লির মালভিয়া নগরের অরবিন্দ কলেজ সংলগ্ন একটি পার্কে।
আরও পড়ুন:

পুলিশ সূত্রে খবর, নার্গিস কমলা নেহেরু কলেজের ছাত্রী। তার দূরবর্তী চাচাতো ভাই ইরফানের সঙ্গে ভালোবাসার সর্ম্পক ছিল।
ইরফান নার্গিসকে বিয়ে করতে চেয়েছিল। নার্গিস রাজি থাকলেও তার পরিবার রাজি হয়নি। কারণ ছেলেটি বেকার ছিল। তারপর ইরফানের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন নার্গিস। এদিন পার্কে দেখা করার সময় নার্গিসের মাথায় রড দিয়ে আঘাত করা হয়। তাতে তার মৃত্যু হয়।Delhi | We received information that the body of a 25-year-old girl was found near Aurbindo College in South Delhi's Malviya Nagar. An iron rod was found near her body. According to a preliminary investigation, the girl was attacked with a rod. Further investigation is in… pic.twitter.com/eCOeVAd1yi
— ANI (@ANI) July 28, 2023
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহের কাছে একটি রডও পাওয়া গিয়েছে। নার্গিসকে হত্যার অভিযোগে ইরফানকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার চন্দন চৌধুরী বলেন, "বিয়ে ভেঙে যাওয়ার পর ছেলেটি রাগান্বিত হয়েছিল। মেয়েটি তার সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয়। সে কারণেই সে তাকে হত্যা করে।"