পুবের কলম ওয়েবডেস্ক: দুয়ারে কড়া নাড়ছে শীত। আর শীত মানেই নানা ধরনের শাক-সবজি। বছরের অন্যান্য সময়ের তুলনায় দাম কম থাকার কথা। কিন্তু ফলন ভালো হলেও গত বছর শীতে রাজ্যে চড়া ছিল সবজির দাম।
ফলে বাজারে গিয়ে নাকানি-চোবানি খেতে হয়েছিল সাধারণ মানুষকে। আসন্ন শীতে যাতে গতবছরের পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য আগেভাগেই কোমর কষে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে যাতে থাকে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আগামী ১৪ নভেম্বর নবান্নে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, উদ্যানপালন মন্ত্রী সুব্রত সাহা, মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরি, প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথদের পাশাপাশি তাঁদের দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন। উপস্থিত থাকবেন বিভিন্ন কমিশনারেটের পুলিশ আধিকারিকরাও। নবান্ন সূত্রে খবর, শীতের মুখে রাজ্যে ডিম সহ শাক-সবজির দাম ঊর্ধ্বমুখী বলে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ পৌঁছেছে। শুধু শহরাঞ্চলেই নয়, গ্রামাঞ্চলেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে বলে অভিযোগ পেয়েছেন তিনি। খুচরো বাজারে বেড়েছে ডিমের দাম। এক ঝটকায় এক টাকা বেড়ে ডিমের দাম দাঁড়িয়েছে সাড়ে ছয় টাকা। অথচ রাজ্যের অধীনস্থ প্রাণীসম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে পাঁচ টাকা বিক্রি হচ্ছে ডিম। কেন খুচরো বাজারে ডিমের দাম এক ধাক্কায় এতটা বাড়ল তা নিয়ে মূল্যবৃদ্ধি রোধে গঠিত টাস্ক ফোর্সের সদস্যদের কাছেও খোঁজখবর নিয়েছেন। সামনেই পঞ্চায়েত ভোট। আর গ্রামবাংলার ভোটে বিরোধীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিকে ইস্যু করে শাসকদলের বিরুদ্ধে জনবিরোধী তকমা সেঁটে দিয়ে প্রচার চালাতে পারেন বলে আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। তাই আগেভাগেই দাম নিয়ন্ত্রণে উদ্যোগী হচ্ছেন তিনি। সূত্রের খবর, রাজ্যে ডিম উৎপাদন বাড়ানোর জন্য যেমন প্রাণীসম্পদ বিকাশ দফতরকে নির্দেশ দেওয়া হবে, তেমনই আরও বেশি করে মানুষের দরজায় সুফল বাংলার গাড়ি নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হতে পারে। শীতের মরশুমে যাতে বাজারগুলিতে নিয়মিত নজরদারি চালানো হয়, তার জন্য স্থানীয় থানাগুলিকে উদ্যোগ নেওয়ার নির্দেশও দেওয়া হবে।আরও খবর
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
জমি বিবাদের জেরে ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন দাদা
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
"জনরোষ নয় বিজেপির পরিকল্পিত বাদরামো" উজ্জ্বল বিশ্বাস গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
"জনরোষ নয় বিজেপির পরিকল্পিত বাদরামো" উজ্জ্বল বিশ্বাস গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
৪৭ বছরের পুরোনো নিষেধাজ্ঞার অবসান, লাক্ষাদ্বীপে মিলবে মদ
৪৭ বছরের পুরোনো নিষেধাজ্ঞার অবসান, লাক্ষাদ্বীপে মিলবে মদ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা