পুবের কলম ওয়েবডেস্ক: এক ঢিলে দুই পাখি। রথ দেখার পাশাপাশি কলা বেচাও সারবেন মমতা। বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশণের আমন্ত্রণে চেন্নাই যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে-সময় সর্বভারতীয় ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে এই সফরে ডিএমকে সুপ্রিমো স্ট্যালিনের সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। যদিও এই বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে দুই পক্ষের তরফ থেকেই আগেভাগে তেমন কিছু জানানো হয়নি। তবে দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক আর সেখানে কোনও রাজনৈতিক আলোচনা হবে না, তা কি হয়?
খুব স্বাভাবিকভাবেই তাই এই বৈঠককে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে। অতীতে যখনই বিরোধী রাজনৈতিক দলের এই দুই শীর্ষনেতা মুখোমুখি হয়েছেন, তখনই জাতীয় ক্ষেত্রে আঞ্চলিক দলের জোট প্রসঙ্গটি উঠে এসেছে। খুব স্বাভাবিকভাবেই এখানেও জোট জল্পনা প্রকাশ্যে এসেছে। রাষ্ট্রপতি নির্বাচনের আগেও একপ্রস্ত কথা হয় মমতা-স্ট্যালিনের। প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে আগেই ‘আঞ্চলিক জোটের’ ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, আমি চাই ২০২৪-এর মধ্যে দেশের সমস্ত আঞ্চলিক দল ঐক্যবদ্ধ হোক, লড়াই করুক এবং বিজেপিকে পরাজিত করুক। এখন দেখার এই দুই শীর্ষনেতা মুখোমুখি হলে জাতীয় রাজনীতিতে কোনও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয় কি না। যদিও মমতা এবং স্ট্যালিনের সাক্ষাতের খবর প্রকাশে আসতেই এই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা স্ট্যালিনের সঙ্গে বৈঠক করছেন বৈঠক করুন। আগেই তো ধর্মতলায় নিয়ে এসে মহাজোট গঠন করেছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার জন্য হাত মিলিয়েছিলেন, চপও খাইয়েছিলেন। চাইলে আরও একবার চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু বাস্তবে সেই মহাজোট আর হবে না। যদিও বিজেপির রাজ্য সভাপতিকে পালটা জবাব দিয়েছেন তৃণমূলের অন্যতম মুখপাত্র তাপস রায়। তিনি বলেন, দিলীপবাবু-সুকান্তবাবুরা এখন সব ভবিষ্যৎoষ্টা হয়েছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকের কারণে ভয় পেয়েছে বিজেপি। দু’জন দুই রাজনৈতিক দলের শীর্ষনেতা বৈঠক করতেই পারেন। এতে ভীত হওয়ার কারণ কী! আসলে বিজেপি নেতারা বুঝতে পারছেন যতই ওনারা ডাবল ইঞ্জিনের কথা বলুন। যত সময় যাচ্ছে, তাদের আসল চেহারা বেরিয়ে পড়ছে। তাই মানুষকে ভয় পাচ্ছেন বিজেপি নেতারা।আরও খবর
নগদ সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধারের পর গ্রেপ্তার মিনার মণ্ডল, বাড়ি সিল করল পুলিশ
ই-২০ পেট্রলে মাইলেজ কমে না, ইঞ্জিনেরও ক্ষতি হয় না— সংসদে দাবি কেন্দ্রের
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
"শাস্তির বিধানই যথেষ্ট নয়, পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজান": লোকসভায় নয়া বিল নিয়ে সরব শশী থারুর
"শাস্তির বিধানই যথেষ্ট নয়, পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজান": লোকসভায় নয়া বিল নিয়ে সরব শশী থারুর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
“কোনো গুলিই চালানো হয়নি”: লোকসভায় রাহুল গান্ধির অভিযোগ উড়িয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
“কোনো গুলিই চালানো হয়নি”: লোকসভায় রাহুল গান্ধির অভিযোগ উড়িয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর