০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জানুয়ারিতেই রাজ্যে ভোটপ্রচারে মোদি-শাহ-নাড্ডা

পুবের কলম ওয়েব ডেস্কঃ পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে  বিধানসভা ভোটের ব্যর্থতা ভুলে নতুন করে বাংলায় প্রচারে ঝাঁপাতে চলেছে বিজেপি।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে  পি নাড্ডা সহ তাবড় নেতারা জোর প্রচার চালাবেন বঙ্গে। জানা গিয়েছে, নতুন বছরের  শুরুতেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: মোদি ‘জানতেন আমি খুশি নই’, ভারতকে বড় শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

বিজেপি সূত্রে খবর, ১৯ জানুয়ারি  শিলিগুড়িতে একটি জনসভা করবেন তিনি। অর্থাৎ, উত্তরবঙ্গ থেকেই লোকসভা ভোটের  প্রচার শুরু করতে চলেছে পদ্মশিবির। ২০২৩ সালে রাজ্যে ১৪টি জনসভা করার কথা রয়েছে  প্রধানমন্ত্রীর। যদিও চূড়ান্ত সূচি এখনও প্রকাশ করেনি বিজেপি। বিজেপি সূত্রে আরও জানা  যাচ্ছে, ৭-৮ জানুয়ারি জে পি নাড্ডা সভা করবেন রাজ্যে। প্রথম সভা হবে ৭ জানুয়ারি পূর্ব  মেদিনীপুরের চন্ডিপুরে। ১৭ জানুয়ারি আসবেন অমিত শাহ। হুগলির আরামবাগ ও দক্ষিণ ২৪  পরগনার মথুরাপুরে জনসভা করতে পারেন শাহ।

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর

আরও পড়ুন: মোদি আসলেই ট্রাম্পকে ভয় পান: মার্কিন প্রেসিডেন্টের দাবি নিয়ে সুর চড়ালেন রাহুল

এরপর মার্চে মতুয়াদের সভাতেও আসার  সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। ২০২৩ সালে বঙ্গে অন্তত ৪০টির মতো সভা করার কথা ভাবছে  বিজেপি। সেখানে বিজেপির তাবড় কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন। শাহ ও নাড্ডা দু’জনে  মোট ২৪টি সভা করবেন বলে খবর। উল্লেখ্য, গত লোকসভা ভোটে বাংলায় ১৮ আসনে  জয়লাভ করে আলোড়ন ফেলে দিয়েছিল বিজেপি। কিন্তু, সেই আসনগুলির অনেকটিতেই  এখন আর জেতার মতো পরিস্থিতিতে নেই পদ্ম শিবির। আর তাই পুরনো রেকর্ড ধরে রাখতে  কোনও ঝুঁকি নিতে চাইছে না বিজেপি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জানুয়ারিতেই রাজ্যে ভোটপ্রচারে মোদি-শাহ-নাড্ডা

আপডেট : ৩ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার