পুবের কলম, ওয়েবডেস্কঃ রামপুরহাটের বগটুই গ্রামে নারকীয় হত্যালীলার ২৪ ঘন্টা পর এই নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার প্রধানমন্ত্রী বলেন, বীরভূমে জঘন্য অপরাধ হয়েছে। দোষীদের যেন ক্ষমা করা না হয়। দোষীরা যেন দ্রুত শাস্তি পায়।
আশা করি বাংলার সরকার শাস্তি দেবে। দোষীদের সাজার জন্য রাজ্যকে সব রকম সাহায্য করতে ভারত সরকার। মোদি বলেন, এই ধরনের অপরাধীদের যেন কোনওভাবেই ক্ষমা করা না হয়। এই অপরাধীদের যারা মদদ দিচ্ছে তাদেরও যেন কোনও ভাবে ক্ষমা করা না হয়।আরও পড়ুন:
এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানান, এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঠন করা হয়েছে সিট।
আরও পড়ুন:
উল্লেখ্য, গতকালই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানান, রামপুরহাট কাণ্ডে সিট গঠন করা হয়েছ। সিট-এর তদন্তে আস্থা রয়েছে।
এই তদন্তকারী দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং, এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং এবং ডিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ। ঘটনায় ইতিমধ্যে রামপুরহাটের ওসি ত্রিদীপ প্রামাণিককে ‘ক্লোজ’ করা হয়েছে। অপসারিত এসডিপিও।আরও পড়ুন:
প্রসঙ্গত, তৃণমূলের উপ প্রধান ভাদু শেখের হত্যার ঘটনায় মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে যান পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী।
আরও পড়ুন:
গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি নবান্নে বসেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি ও এডিজি আইন-শৃঙ্খলা'র সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের ডিজি বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর কাছে ঘটনার পূর্ণাঙ্গ রির্পোট চেয়ে পাঠানো হয়।
আরও পড়ুন: