বিশেষ প্রতিবেদন: আর মাত্র আঠারো মাস। ২০২৫ সালের পর উধাও হয়ে যাবে শনি গ্রহের বলয়! সম্প্রতি এ তথ্য দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বৃহস্পতির পর সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। তবে এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর বলয়। মোট ৮২টি বলয় রয়েছে শনিতে।
এর মধ্যে মূল বলয় ৭টি। অসংখ্য বরফ, ধূলিকণা, পাথরের টুকরো নিয়ে এগুলো তৈরি। আসলে যা ধূমকেতু, গ্রহাণু বা উপগ্রহের অংশ। নাসা জানায়, পৃথিবীর আকাশ থেকে মুছে যাবে এ বলয়! জানা যায়, লাখো বছর আগে এগুলো শনির কাছাকাছি আসে। পরে মাধ্যাকর্ষণ টানে এগুলো ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। তবে এই বলয় যে চিরস্থায়ী নয় বিজ্ঞানীরা তা আগেই জানিয়েছিলেন। দীর্ঘ ১০ কোটি বছরে এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর দেড় বছরের মধ্যে পৃথিবীর আকাশ থেকে উধাও হবে এ বলয়! শনি-পৃষ্ঠ থেকে ১ লক্ষ ৭৫ হাজার মাইল বিস্তৃত এই বলয়। টেলিস্কোপে চোখ রাখলেই যা দেখতে পাওয়া যায়। কিন্তু ২০২৫ সালের পর তা আর দেখা যাবে না। বিজ্ঞানীদের কথায় পাল্টে যাবে শনির অবস্থান। এতে পৃথিবী থেকে চোখে দেখা যাবে না বলয়। কেমন হবে নতুন অবস্থান? বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর সাপেক্ষে ৯ ডিগ্রি কোণে হেলে রয়েছে শনি। ২০২৪ সালে এই কোণটি কমে ৩.৭ ডিগ্রি হয়ে যাবে। নাসার বিজ্ঞানীদের মতে, এক বছর পর পৃথিবী থেকে দূরত্ব বাড়বে শনির। ফলে অক্ষটি হেলানো অবস্থান থেকে উল্লম্ব অবস্থানে পৌঁছবে।আর দেখা যাবে না শনির বলয়!
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৩, ১৫:৩১
আরও খবর
সৌরজগতে নতুন বামন গ্রহ
মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট!
কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে গবেষণার সুফল, কৃষি বিজ্ঞানীদের নির্দেশ কেন্দ্রের
মহাকাশে ফের ভারতীয় বংশোদ্ভূত, ৮ মাসের মিশনে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি অনিল মেননের
সুপার আর্থ: পৃথিবীর মতোই বাসযোগ্য এক গ্রহ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
সুপার আর্থ: পৃথিবীর মতোই বাসযোগ্য এক গ্রহ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
ব্ল্যাক হোলের বিকল্প কি গ্রাভাস্টার? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নতুন দিশা
ব্ল্যাক হোলের বিকল্প কি গ্রাভাস্টার? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নতুন দিশা
জলবায়ুর ধাক্কায় বিলুপ্তির মুখে হাজারো উদ্ভিদ, সংকুচিত হচ্ছে তাদের আবাসস্থল
জলবায়ুর ধাক্কায় বিলুপ্তির মুখে হাজারো উদ্ভিদ, সংকুচিত হচ্ছে তাদের আবাসস্থল
বিপজ্জনক উষ্ণতার পথে পৃথিবী, তিন বছরের মধ্যেই শেষ হতে পারে কার্বন বাজেট
বিপজ্জনক উষ্ণতার পথে পৃথিবী, তিন বছরের মধ্যেই শেষ হতে পারে কার্বন বাজেট
মাটির স্বাস্থ্য থেকে কৃষকের সমৃদ্ধিতে আমন ধান পরবর্তী পতিত জমিতে স্বল্প মেয়াদি অড়হর ডালের চাষ শুরু এবার নিমপীঠে
মাটির স্বাস্থ্য থেকে কৃষকের সমৃদ্ধিতে আমন ধান পরবর্তী পতিত জমিতে স্বল্প মেয়াদি অড়হর ডালের চাষ শুরু এবার নিমপীঠে
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
কলকাতার ইসকনের রথযাত্রায় রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ অমিত শাহকেও