১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাগাভাগিতে বিশ্বাসী নই, সব ধর্মকে ভালোবাসি: অসমে বার্তা তৃণমূল সুপ্রিমোর

পুবের কলম প্রতিবেদক: তৃণমূল জিতলে কোনও জনবিরোধী আইন লাগু করতে দেওয়া হবে না, অসমের মাটিতে দাড়িয়ে আশ্বস্ত করলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, ‘তৃণমূল জিতলে ক্যা, এনআরসি ও অভিন্ন দিওয়ানি বিধি লাগু করতে দেওয়া হবে না। সর্বধর্ম সমন্বয়কে ভালোবাসে তৃণমূল। আমরা ভাগাভাগিতে বিশ্বাসী নই।’

বুধবার বাংলায় ছাড়িয়ে অসমে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। শিলচরের সভা থেকে দেশজুড়ে বিজেপির তান্ডব ও অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই নির্বাচন হতে যাচ্ছে ভয়ঙ্কর। এত কালো, কলূষিত নির্বাচন আগে কখনও আপনারা দেখেননি। গর্ভনমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি।” একইসঙ্গে মমতার বার্তা, ‘শুধু বাঙালি হিন্দু-মুসলমান, দুটো ভোট এক হলে ৭০ শতাংশ আপনারা, আসামি ভাই বোনেরা ৩০ শতাংশ। আপনাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে। বাংলা আপনাদের পাশে রয়েছে।’ এদিন বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সভা কেবল একটা ট্রায়াল, ফাইনাল এখনও বাকি। ফের তিনি অসম আসবেন।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক বাজারে প্রথম চালান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভাগাভাগিতে বিশ্বাসী নই, সব ধর্মকে ভালোবাসি: অসমে বার্তা তৃণমূল সুপ্রিমোর

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, বুধবার