পুবের কলম ওয়েবডেস্ক : উত্তরাখণ্ডের বিধানসভা ভোটে বিজেপি জিতলেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে দাবি করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামী। তাঁর ওই মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক। প্রধান বিরোধী দল কংগ্রেসের দাবি, ভোট পরাজয় নিশ্চিত বুঝেই প্রচারের শেষ প্রহরে বিতর্কিত বিষয় তুলে ধরে মেরুকরণের রাজনীতি করতে চাইছেন ধামী।
আরও পড়ুন:
ধামী বলেন, ‘‘বিধানসভা ভোটে জিতে বিজেপি ক্ষমতায় ফিরলেই উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করবে। সব ধর্মের মানুষের জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত একই আইনের ব্যবস্থা করা হবে আমাদের রাজ্যে।
’’আরও পড়ুন:
[embed]https://twitter.com/ANINewsUP/status/1492363172556070912?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1492363172556070912%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Funiform-civil-code-in-uttarakhand-if-bjp-retains-power-says-pushkar-singh-dhami%2F[/embed]
আরও পড়ুন:
ধামি বলছেন, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের (Constitution of India) মূল ভাবধারা বজায় থাকবে।
ধামির বক্তব্য, সুপ্রিম কোর্টও বারবার অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছে। কিন্তু এখনও এ নিয়ে কোনও পদক্ষেপ এখনও করা হয়নি।আরও পড়ুন:
‘একটি রাষ্ট্রে দুই প্রধান, দুই নিশান ও দুই বিধান থাকতে পারে না।’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বাক্যবন্ধ বিজেপির নীতি নির্ধারণে স্পষ্ট। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ, এক আইনের পক্ষে সওয়াল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। তবে বিরোধীদের প্রবল বাধায় তা এখনও কার্যকর হয়ে ওঠেনি। কর্ণাটকে যখন হিজাব (Hijab Row) নিয়ে বিতর্ক চরমে, তখন উত্তরাখণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ভোটবাক্সে শেষ মুহূর্তে বিজেপিকে ডিভিডেন্ট দিতে পারে।
আরও খবর
নৈরাজ্য'-এর প্রতিবাদে সোম ও মঙ্গলবার কলকাতায় পথে নামছে বিজেপি এবং সঙ্ঘ পরিবার
ছাব্বিশের পালাবদলের পর বিজেপিতে তিন দলবদলু সাংসদকে রাজ্যসভার টিকিট কেন? স্পষ্ট করলেন মন্ত্রী দিলীপ
"কোটি কোটি হিন্দুর বিশ্বাস নিয়ে খেলছে বিজেপি", রাম মন্দিরে চুরি ইস্যুতে সুর চড়াল তৃণমূল
বারুইপুর এনকাউন্টার ঘিরে সরগরম রাজ্য রাজনীতি, বিচার বিভাগীয় তদন্তের দাবি বিরোধীদের, ‘জঙ্গলরাজ’ কটাক্ষ মহুয়ার
জন্মদিনের আগেই টার্গেট শ্যামাপ্রসাদ, খাস কলকাতার সুকিয়া স্ট্রিটে ভাঙা হল বেদী!
জন্মদিনের আগেই টার্গেট শ্যামাপ্রসাদ, খাস কলকাতার সুকিয়া স্ট্রিটে ভাঙা হল বেদী!
রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি পিনরাই বিজয়নের
রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি পিনরাই বিজয়নের
‘রামের নামে যারা ক্ষমতায় এসেছে, রামই তাদের সরাবেন’: অযোধ্যায় দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ কেজরিওয়ালের
‘রামের নামে যারা ক্ষমতায় এসেছে, রামই তাদের সরাবেন’: অযোধ্যায় দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ কেজরিওয়ালের
মিড ডে মিল থেকে ডিম বাদ পড়ার সম্ভাবনা, বিজেপিকে নিশানা ডেরেক ও’ব্রায়েনের
মিড ডে মিল থেকে ডিম বাদ পড়ার সম্ভাবনা, বিজেপিকে নিশানা ডেরেক ও’ব্রায়েনের
‘হিমন্ত বিশ্ব শর্মার রাজনীতিতে অসমে আতঙ্কে রয়েছেন মুসলিমরা’: তীব্র আক্রমণ বদরুদ্দিন আজমলের
‘হিমন্ত বিশ্ব শর্মার রাজনীতিতে অসমে আতঙ্কে রয়েছেন মুসলিমরা’: তীব্র আক্রমণ বদরুদ্দিন আজমলের
রাম মন্দির ট্রাস্টের তহবিল তছরুপ নিয়ে বিজেপিকে তোপ মল্লিকার্জুন খাড়গের