১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এক ধাক্কায় বাতিল ২৬ হাজার চাকরি, বড়সড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

পুবের কলম, ওয়েবডেস্ক: বড়সড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় এক ধাক্কায় বাতিল করা হল প্রায় ২৬ হাজার চাকরি। সোমবার ২০১৬ সালের এসএসসি-র নিয়োগ প্রক্রিয়া বাতিল করল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এদিন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরের কোনও চাকরির বৈধতা নেই। শুধু চাকরি বাতিল নয়। একসঙ্গে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বেতন ফেরতের। এদিন আদালত জানায়, মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাঁরা চাকরি পেয়েছিলেন, প্রাপ্ত বেতনের ১২ শতাংশ সুদ সহ ৪ সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। এই বেতন ফেরত প্রক্রিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে।

আরও পড়ুন: SSC:  নভেম্বরেই ইন্টারভিউ, জানালেন ব্রাত্য বসু

সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নিয়োগ দুর্নীতিসহ মামলাগুলির তদন্ত চালিয়ে নিয়ে যাবে সিবিআই। প্রয়োজনে তদন্তকারী আধিকারিকরা অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্ত চালাতে পারবেন বলেও জানানো হয়েছে। এসএসসি-কে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করতে হবে। পুনর্মূল্যায়ন করতে হবে সেগুলি। তার ভিত্তিতে তৈরি করতে হবে নতুন প্যানেল।

আরও পড়ুন: নিয়ম মেনে পরীক্ষা না দিলে উত্তরপত্র এক্কেবারে  বাতিল

আরও পড়ুন: ফর্ম সংশোধনে ওবিসি গাইডলাইন এসএসসি’র
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

SIR এর কাজে মানসিক চাপে ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে রায়দীঘিতে হাসপাতালে ভর্তি এক বিএলও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এক ধাক্কায় বাতিল ২৬ হাজার চাকরি, বড়সড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, সোমবার