Press Enter to Search

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৫ বৈশাখ ১৪৩৩
বঙ্গে বিধান সভা
বঙ্গে বিধান সভা
বঙ্গে বিধান সভা
Live Updates
Wast Bengal Election 2026

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২৬

Live
পুবের কলম লাইভ শুরু হয়েছে: ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫০
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন  ২০২৬
১৭:০৭

সাসপেন্ড জগদ্দলের অতিরিক্ত পুলিশ কমিশনার

২ মিনিট আগে

ভোটের মাঝেই কর্তব্যে গাফিলতির অভিযোগে জগদ্দলের অতিরিক্ত পুলিশ কমিশনার বিশ্বজিৎ পাত্রকে সাসপেন্ড করা হল।

১৭:০৪

অ্যাম্বুল্যান্সে করে ভোট দিয়ে গেলেন সাংসদ মিতালি

৫ মিনিট আগে

তৃণমূল প্রার্থী মিতা বাগের সমর্থনে অ্যাম্বুল্যান্সে চেপে  ভোট দিয়ে গেলেন আরামবাগারে তৃণমূল সাংসদ মিতালি বাগ। ১৩৯ নম্বর বুথে ভোট দিলেন আরামবাগের তৃণমূল সাংসদ। ভোট দিয়ে বেরিয়ে মিতালি বলেন, ‘‘বিজেপি বাংলার গণতন্ত্রকে হত্যার চেষ্টা করেছিল। আরামবাগে অভিষেকের জনসভায় যাওয়ার পথে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, গাড়িতে হামলা চলেছিল। আমি বেঁচে ফিরেছি। নির্বাচন কমিশন এ বার বলেছিল ভোট  শান্তিতে হবে!’’ 

হুইল চেয়ারে ভোট দিতে যাচ্ছেন মিতালি বাগ

১৬:৫৫

ভোট দিতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হাওড়ার উদয়নারায়ণপুরে

১৪ মিনিট আগে

ভোট দিতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হাওড়ার উদয়নারায়ণপুরে। মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই (৮০)। ঘটনাটি ঘটেছে উদনারায়নপুর বিধানসভার কুরিট গ্রামের ২৪৫ নম্বর বুথ বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে। বৃদ্ধার ছেলের দাবি, পূর্ণচন্দ্র এক চলতে পারেন না। তিনি যেতে চাওয়ায় কেন্দ্রীয় বাহিনী আপত্তি করেন। বচসার মাঝেই কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান দু’জনকে ধাক্কা মারে বলে অভিযোগ। সেই ধাক্কাতেই পড়ে গিয়ে অসুস্থ হয়ে যান পূর্ণচন্দ্র। হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

১৬:৩৫

‘দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আমরা পাচ্ছি’, ভোট দিয়ে প্রত্যয়ী মমতা

৩৪ মিনিট আগে

ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিধানসভা আসনে কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারের অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি।আর কয়েকঘণ্টা পরেই শেষ ভোটগ্রহণ। কেমন ফল করবে তৃণমূল কংগ্রেস? মমতা বলেন, ‘দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আমরা পাচ্ছি।’

১৬:৩১

ভোট দিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলেন মমতা

৩৮ মিনিট আগে

ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে ভোটদানের পরে কালীঘাট মন্দিরে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

১৬:২১

অত্যাচার করছে বাহিনী: মমতা

৪৮ মিনিট আগে

অত্যাচার চালাচ্ছে বাহিনী। কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, ‘চারদিকে অত্যাচার করছে বাহিনী। অনেক বুথে এজেন্টদের বসতে দিচ্ছে না। মহিলা-শিশুকে মারছে। আমি এই রকম ভোট কখনও দেখিনি। ভোটারদের সুরক্ষা দেওয়ার বদলে একটি বিশেষ দলকে সুরক্ষা দিচ্ছে।’


১৬:১৭

সকলকে শান্ত থাকার বার্তা মমতার

৫২ মিনিট আগে

ভোট দিলেন মমতা।বুথ থেকে বেরিয়ে বললেন, সকলে শান্ত থাকুন।জিতছে তৃণমূল।

১৬:১৬

বাহিনীর ‘অত্যাচার’ নিয়ে সরব হয়ে মমতা বললেন, ‘তৃণমূলই জিতছে’

৫৩ মিনিট আগে

ভোট দিতে মিত্র ইন্সটিটিউশনে মমতা, বাহিনীর ‘অত্যাচার’ নিয়ে সরব হয়ে তিনি বললেন, ‘তৃণমূলই জিতছে’

১৫:৫৯

ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

১ ঘণ্টা আগে

সকাল থেকে ভোট পরিস্থিতি পরিদর্শনের পরে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

১৫:৫৭

দরকার হলে গোটা ফলতা বিধানসভাতেই রিপোল হবে: মনোজ আগরওয়াল

১ ঘণ্টা আগে

CEO মনোজ আগরওয়াল বলেন, দরকার হলে গোটা ফলতা বিধানসভাতেই রিপোল হবে। অবজারভারদের রিপোর্ট খতিয়ে দেখছে কমিশন। বহু বুথে অনিয়মের অভিযোগ এলে, গোটা বিধানসভাতেই রিপোল হবে ।

CEO মনোজ আগরওয়াল বলেন, “যেখানে যেখানে টেপ পাওয়া গিয়েছে, ওয়েব কাস্টিংয়ে দেখেছি, যা অবজারভার রিপোর্ট এসেছে, ওখান জিরো টলারেন্সে পদক্ষেপ করা হবে। আমরা আগাম বললাম, এই জায়গা ছাড়াও যেখানে যেখানে পাওয়া যাবে রিপোল হবে।” 

১৫:৫৬

৩টে পর্যন্ত ভোট পড়ল ৭৮.৬৮%

১ ঘণ্টা আগে

দ্বিতীয় দফাতে বাংলায় বিকেল ৩টে পর্যন্ত মোট ভোটের হার ৭৮.৬৮%। ভোট শুরুর আট ঘণ্টা পরে দ্বিতীয় দফায় হুগলিতে ভোট পড়ল ৮০.৭৭%, হাওড়ায় ৭৭.৭৩%, কলকাতা উত্তরে ৭৮.০০%, কলকাতা দক্ষিণে ভোট দানের হার ৭৫.৩৮%, নদিয়ায় ৭৯.৭৯%, উত্তর ২৪ পরগনায় ৭৭.৩৯%, পূর্ব বর্ধমানে ৮৩.১১% এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়ল ৭৬.৭৫%।

১৫:৫৫

দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬১.১১%

১ ঘণ্টা আগে

দ্বিতীয় দফাতে বাংলায় দুপুর ১টা পর্যন্ত মোট ভোটের হার ৬১.১১%। ভোট শুরুর ছয় ঘণ্টা পরে দ্বিতীয় দফায় হুগলিতে ভোট পড়ল ৬৪.৫৭%, হাওড়ায় ৬০.৬৮%, কলকাতা উত্তরে ৬০.১৮%, কলকাতা দক্ষিণে ভোট দানের হার ৫৭.৭৩%, নদিয়ায় ৬১.৪১%, উত্তর ২৪ পরগনায় ৫৯.২০%, পূর্ব বর্ধমানে ৬৬.৮০% এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়ল ৫৮.৫৮%। জেলায় ভোটের হারের ভিত্তিতে এগিয়ে পূর্ব বর্ধমান।

সর্বমোট ১২ টি আপডেট পাওয়া গেছে