পুবের কলম ওয়েবডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনের বহু শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনাবাহিনী। এবার ইউক্রেনের মেলিটোপল শহরে রুশপন্থী নতুন মেয়র নিযুক্ত করার খবর পাওয়া মিলল। রুশপন্থী নতুন মেয়র গ্যালিনা ড্যানিলচেঙ্কো আগে সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে সকলকে উগ্রবাদী কর্মকাণ্ড থেকে বিরত থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে নতুন মেয়র নিয়োগের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন অনেকে। সম্প্রতি শহরটির মেয়র অপহৃত হন বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে, রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয়দের তীব্র লড়াই চলছে। স্থানীয়রা বলছেন, কিছুক্ষণ পরপর পাওয়া যাচ্ছে বিস্ফোরণের শব্দ। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মেলিটোপল দখলে নেয় রাশিয়া। এই শহরের নির্বাচিত মেয়রকে গত শুক্রবার আটক করা হয়। এরপরই সেখানে নতুন মেয়র নিয়োগ করেছে পুতিন সরকার। দায়িত্ব নিয়ে নতুন মেয়র ড্যানিলচেঙ্কো বলেছেন, ‘এখন প্রধান কাজ হল শহরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা।’ আরও বলেন, ‘সম্মানিত জনপ্রতিনিধিগণ, আমরা জনগণের দ্বারা নির্বাচিত হয়েছি। সর্বোপরি আমাদের কর্তব্য হচ্ছে জনগণের কল্যাণের বিষয়টি নিশ্চিত করা।’মেলিটোপলে মেয়র নিয়োগ রাশিয়ার!
ইমামা খাতুন
প্রকাশিত:
১৩ মার্চ ২০২২, ১৩:৩২
আরও খবর
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার
পুলিশের সমালোচনাকারীরা ‘সমাজবিরোধী’, মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস
আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস
ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া
ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
Breaking: ট্রাম্পের নতুন টার্গেট: রাশিয়ার তেল কেনায় ভারতের শুল্ক বাড়লো ৫০%
Breaking: ট্রাম্পের নতুন টার্গেট: রাশিয়ার তেল কেনায় ভারতের শুল্ক বাড়লো ৫০%
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ