মারিওপল, ৫ মে: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিওপলের অবরুদ্ধ আজভস্তল স্টিল কারখানায় জোরদার হামলা চালাচ্ছে রুশ বাহিনী। মারিওপলে কেবল এই কারখানা এলাকাটি ইউক্রেনীয়দের নিয়ন্ত্রণে রয়েছে। ’নাৎসি’ আজভ রেজিমেন্টের কমান্ডার জানান, কারখানা এলাকার ভেতরে দ্বিতীয় দিনের মতো ‘কঠিন রক্তক্ষয়ী লড়াই’ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। টানা কয়েক দিনের হামলার পর রুশ বাহিনী কারখানা এলাকায় ঢুকে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে দেড় শতাধিক অসামরিক নাগরিককে কারখানা এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে।
এখনও সেখানে শিশুসহ প্রায় ২০০ অসামরিক নাগরিক অবস্থান করছেন। টেলিগ্রামে এক বার্তায় আজভ রেজিমেন্টের কমান্ডার দেনিস প্রোকোপেঙ্কো বলেছেন, ‘শত্রুদের বিরুদ্ধে সেনারা যে লড়াই চালিয়ে যাচ্ছে, তাতে আমি গর্বিত। পরিস্থিতি খুবই কঠিন।’ কারখানা এলাকায় আটকে পড়া ব্যক্তিদের জীবন বাঁচাতে রাষ্ট্রসংঘের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ফোনে মহাসচিব গুতেরেসকে তিনি বলেন, ‘আমাদের কাছে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। তাঁদের বাঁচাতে আমরা আপনাদের সহায়তা চাই।’ চলতি সপ্তাহে রাষ্ট্রসংঘ ও রেডক্রসের নেতৃত্বে সফলভাবে শতাধিক অসামরিক লোকজনকে কারখানা থেকে সরিয়ে আনায় গুতেরেসকে ধন্যবাদ জানান জেলেনস্কি। এদিকে, ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের প্রবেশ ঠেকাতে একাধিক রেলস্টেশনসহ অন্যান্য সরবরাহ লাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পশ্চিমা দেশগুলো ‘অস্ত্র দিয়ে ইউক্রেন ভর্তি’ করছে বলেও অভিযোগ করেছে তারা। রুশ সামরিক বাহিনী বলেছে, তারা সমুদ্র ও আকাশ থেকে ক্ষেপণাস্ত্র মেরে ইউক্রেনের বেশ কয়েকটি রেলস্টেশনের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এছাড়া বিমান হামলার মাধ্যমে ইউক্রেনীয় বাহিনীর জ্বালানি ও গোলাবারুদের ডিপোতে আঘাত করা হয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ বলেছেন, ইউক্রেনের রেল অবকাঠামোতে হামলার উদ্দেশ্য ছিল পশ্চিমা অস্ত্র সরবরাহ আটকে দেওয়া। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু অভিযোগ করেছেন, পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্রে ভরে দিচ্ছে। এ কারণেই, পশ্চিমা অস্ত্র প্রবেশে ব্যবহৃত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ছয়টি রেলস্টেশন নিষ্ক্রিয় করে দিয়েছে রুশ বাহিনী। এছাড়া গোলাবারুদের চারটি ডিপোসহ ইউক্রেনের আরও ৪০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা।ইউক্রেনে জোরদার হামলা! রাশিয়ার পশ্চিমা অস্ত্রের সরবরাহ লাইন ধ্বংস
ইমামা খাতুন
প্রকাশিত:
৫ মে ২০২২, ১৯:৩৯
আরও খবর
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের
আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য আমেরিকা ও ইসরাইলকে জবাবদিহি করতে হবে: ইরান
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার বিরুদ্ধে মোদির পোস্ট
Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার
Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস
আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস
হোয়াইট হাউসে ট্রাম্প-জ়েলেনস্কি বৈঠক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির পথে ইতিবাচক অগ্রগতি
হোয়াইট হাউসে ট্রাম্প-জ়েলেনস্কি বৈঠক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির পথে ইতিবাচক অগ্রগতি
ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া
ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর