১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সালমানকে টার্গেট, কাউকে ছাড়া হবে না: হুঁশিয়ারি একনাথ শিন্ডের

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘লরেন্স বিষ্ণোইকে খতম করা হবে’, সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় হুঁশিয়ারি দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মঙ্গলবার দুপুরে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়ে সালমান সহ তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সালমানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। ভাইজানের পরিবারকে আশ্বস্ত করে একনাথ শিন্ডে বলেন, “আমি সালমানকে বলেছি, সরকার তোমার সঙ্গে রয়েছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার মূল শিকড় খুঁজে বের করা হবে। কাউকে ছাড়া হবে না। কারোর সালমানকে টার্গেট করা ঠিক হয়নি।”

উল্লেখ্য, গত রবিবার (১৪ এপ্রিল) ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’র বাইরে পরপর বেশ কয়েকবার গুলির শব্দ শোনা যায়। মোটর সাইকেল করে এসে দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। এদিন ঘটনার সময় বাড়িতেই ছিলেন সালমান। ঘটনার কিছুক্ষণ পরই মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনায় পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, এর আগে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সালমনকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে। সেই প্রসঙ্গ টেনে এদিন মুখ্যমন্ত্রী সাফ জানান, “কোনও গ্যাং বা গ্যাং ওয়ার বরদাস্ত করা হবে না। আমরা এগুলো হতে দেব না। লরেন্স বিষ্ণোইকে খতম করা হবে।”

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ইরান ছাড়ার জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের, নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সালমানকে টার্গেট, কাউকে ছাড়া হবে না: হুঁশিয়ারি একনাথ শিন্ডের

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, বুধবার