পুবের কলম, ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে তীব্র শীতকালীন তুষারঝড় ও বৈরী আবহাওয়ার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে আকাশপথ। অবকাশকালীন ব্যস্ত মৌসুমে ঝড়ের আশঙ্কায় হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ‘ফ্লাইটঅ্যাওয়্যার’-এর তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত পর্যন্ত সারা যুক্তরাষ্ট্রে অন্তত ১ হাজার ৬০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ৭ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে শীতকালীন ঝড়ের উচ্চ সতর্কতা জারি রয়েছে। নিউ ইয়র্ক ও দক্ষিণ কানেকটিকাটে সর্বোচ্চ ৯ ইঞ্চি পর্যন্ত ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কের জন এফ কেনেডি, নিউয়ার্ক লিবার্টি ও লাগার্ডিয়া বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বোস্টন, শিকাগো এবং কানাডার টরন্টোতেও বিমান চলাচল ব্যাহত হচ্ছে। জেটব্লু, ডেল্টা ও রিপাবলিক এয়ারওয়েজসহ বড় এয়ারলাইন্সগুলো শত শত ফ্লাইট বাতিল করেছে। এ পরিস্থিতিতে যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইটের তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তুষারঝড়ের কারণে সড়ক যোগাযোগও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটের গভর্নররা অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই দুর্যোগ পর্যটন ও পরিবহন খাতে বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে।যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, বাতিল ও বিলম্বিত হাজারো ফ্লাইট
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫
আরও খবর
আলোচনা চললেও সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে নতুন মোতায়েনের প্রস্তুতি
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ শীতকালীন ঝড়ের আশঙ্কা, ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক বাজারে প্রথম চালান
যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি তেহরানের
বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের, গর্বের সঙ্গে শয়তানি ঘোষণা ট্রাম্পের!
বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের, গর্বের সঙ্গে শয়তানি ঘোষণা ট্রাম্পের!
মার্কিন সফরে যাচ্ছেন Rahul Gandhi, বক্তৃতা দেবেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ে
মার্কিন সফরে যাচ্ছেন Rahul Gandhi, বক্তৃতা দেবেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ে
বিষাক্ত মাছির কামড়ে হাত-পায়ের অংশ কেটে বাদ মার্কিন যুবকের
বিষাক্ত মাছির কামড়ে হাত-পায়ের অংশ কেটে বাদ মার্কিন যুবকের
দু’দশক পর মার্কিন মুলুকে হানা দিল পুরনো রোগ! উদ্বিগ্ন আমেরিকান স্বাস্থ্য দফতর
দু’দশক পর মার্কিন মুলুকে হানা দিল পুরনো রোগ! উদ্বিগ্ন আমেরিকান স্বাস্থ্য দফতর
মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলা, বিশ্ববিদ্যালয়ে ঢুকে এলোপাথাড়ি গুলি
মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলা, বিশ্ববিদ্যালয়ে ঢুকে এলোপাথাড়ি গুলি
যুক্তরাষ্ট্রে চিনের নববর্ষের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৯, আহত ১০
যুক্তরাষ্ট্রে চিনের নববর্ষের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৯, আহত ১০
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে