আরও পড়ুন:
সৌদি আরবে বাসস্থান, কর্মক্ষেত্র ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৯ হাজার ৫৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
শনিবার সৌদি প্রেস এজেন্সি জানায়, আবাসিক আইন ভাঙার দায়ে ১২ হাজার ৫০৬ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টার জন্য ৪ হাজার ১৫৪ জন এবং শ্রম–সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে আরও ২ হাজার ৯১৬ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেপ্তার হওয়া ১ হাজার ৪১৮ জনের মধ্যে ৫৭ শতাংশ ছিলেন ইথিওপিয়ার নাগরিক, ৪১ শতাংশ ইয়েমেনের এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের।
আরও পড়ুন:
এছাড়া সৌদি আরব থেকে প্রতিবেশী দেশগুলোতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় আরও ২৪ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ অবৈধ প্রবেশে সহায়তা করলে—যার মধ্যে পরিবহন ও আশ্রয় দেওয়াও অন্তর্ভুক্ত—তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার শাস্তি দেওয়া হতে পারে।