০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: লুলা

পুবের কলম ওয়েব ডেস্ক: ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দ্য সিলভা। ফিলিস্তিনের বিদেশ ও প্রবাসী বিষয়ক মন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে এক বৈঠকে ফিলিস্তিন বিষয়ে নিজের অবস্থান জানান ব্রাজিলের প্রবীণ এ প্রেসিডেন্ট।

আরও পড়ুন: গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে তুমুল বিক্ষোভ, লন্ডনে ৫০০ গ্রেফতার

বলেছেন, ফিলিস্তিনিদের অধিকারের ব্যাপারে সমর্থন অব্যাহত রাখবে তার দেশ। পাশাপাশি ১৯৬৭ সালের আগের সীমান্তের ওপর ভিত্তি করে ফিলিস্তিনের মুক্তি ও স্বাধীনতার জন্য কাজ করবে ব্রাজিল। এর আগে গত রবিবার রাজধানী ব্রাসিলিয়ায়  আনুষ্ঠানিকভাবে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৭৭ বছর বয়সী লুলা।

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

আরও পড়ুন: Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির

শপথ শেষে কংগ্রেসে দেওয়া এক ভাষণে তিনি ব্রাজিল থেকে দারিদ্র্য, ক্ষুধা ও দুর্নীতি দূর করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমি ব্রাজিলের সংবিধানের প্রতিপালন, সুরক্ষা এবং তাতে পূর্ণতা দেওয়ার চেষ্টা করব। আইনের শাসন বজায় রেখে ব্রাজিলের মানুষের কল্যাণে কাজ করব। দেশের মানুষের ঐক্য, দেশের অখণ্ডতা ও স্বাধীনতাকে টিকিয়ে রাখার চেষ্টা করব।’ ওই ভাষণে ফিলিস্তিন ইস্যুতেও কথা বলেন লুলা।

সে সময় তিনি ফিলিস্তিন প্রশ্নে তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে উল্লেখ করেন। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টার ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতিও দেন লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ব্রাজিলের নতুন এই প্রেসিডেন্ট। একই সাথে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ফিলিস্তিনের সব ধরনের পদক্ষেপ সমর্থন করার জন্য তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: লুলা

আপডেট : ৪ জানুয়ারী ২০২৩, বুধবার