উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে বুধবার রাতে প্রকাশ্যে গুলি করে খুন করা হলো এক শিক্ষককে। নিহত শিক্ষকের নাম রাও দানিশ আলী (৪৫)। তিনি এএমইউ-র অধীন এবিকে হাই স্কুলের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক ছিলেন। এই ঘটনাকে ঘিরে গোটা ক্যাম্পাসে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ৯টা থেকে ৯টার মধ্যে দানিশ আলী দুই বন্ধুর সঙ্গে লাইব্রেরির ক্যান্টিনের দিকে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় স্কুটারে করে আসা দুই মুখোশধারী দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। অভিযোগ, হামলাকারীদের একজন দানিশের সঙ্গে কথা বলার পর খুব কাছ থেকে মাথায় গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পালানোর সময় দুষ্কৃতীরা আরও কয়েক রাউন্ড গুলি ছোড়ে, ফলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত অবস্থায় তাঁকে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সিনিয়র পুলিশ সুপার নীরজ জাদন জানান, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং তদন্তে ছয়টি দল গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুনের কারণ এখনও স্পষ্ট নয়, তদন্ত চলছে।আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষককে গুলি করে খুন, চাঞ্চল্য এএমইউ জুড়ে
মোকতার হোসেন মন্ডল
প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫
আরও খবর
কোঝিকোড়ে নিপা ভাইরাস আতঙ্ক: আক্রান্তের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, বিশেষ সতর্কতা জারি
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান, ৬ টার মধ্যে হাজির হতে হবে সিআইডির কাছে
দক্ষিণবঙ্গেও প্রবেশের অপেক্ষায় মৌসুমি বায়ু, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে ঢুকবে বর্ষা?
অসমে স্কুলের টিফিনে গোমাংস বিতর্ক, পুলিশের পদক্ষেপের নিন্দায় সরব কংগ্রেস সাংসদ
অসমে স্কুলের টিফিনে গোমাংস বিতর্ক, পুলিশের পদক্ষেপের নিন্দায় সরব কংগ্রেস সাংসদ
ওমান উপকূলে বাণিজ্যিক ট্যাঙ্কারে মার্কিন হামলা: নিখোঁজ তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু নিশ্চিত করল কেন্দ্র
ওমান উপকূলে বাণিজ্যিক ট্যাঙ্কারে মার্কিন হামলা: নিখোঁজ তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু নিশ্চিত করল কেন্দ্র
মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, এবার সুপ্রিম কোর্টে কংগ্রেস
মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, এবার সুপ্রিম কোর্টে কংগ্রেস
"ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও উদ্ধত ভাব যায়নি", অভিষেকের আচরণে বেজায় চটলেন কল্যাণ
"ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও উদ্ধত ভাব যায়নি", অভিষেকের আচরণে বেজায় চটলেন কল্যাণ
রাহুলের মৃত্যু ঘিরে নতুন মোড়, তদন্তে নেমে পদক্ষেপের বার্তা প্রধানমন্ত্রী দফতরের
রাহুলের মৃত্যু ঘিরে নতুন মোড়, তদন্তে নেমে পদক্ষেপের বার্তা প্রধানমন্ত্রী দফতরের
রাজ্যসভায় তৃণমূলে ভাঙন অব্যাহত, এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক
রাজ্যসভায় তৃণমূলে ভাঙন অব্যাহত, এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ