পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের বিভিন্ন শহরে চলমান বিক্ষোভ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে সংঘটিত মৃত্যুগুলো সহিংসতার নতুন মাত্রা যুক্ত করেছে। দেশটির প্রধান শিয়া ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোর শহর কুমে একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটে।
এই পরিস্থিতিতে এবার খামেনির দেশকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর ইরান যদি গুলি চালিয়ে হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে প্রস্তুত। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “ইরান যদি শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের গুলি করে হত্যা করে—যা তাদের চিরাচরিত রীতি—তবে আমেরিকা তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা সম্পূর্ণ প্রস্তুত। বিষয়টির প্রতি দৃষ্টি দেওয়ার জন্য ধন্যবাদ।” হুমকির সুরে ট্রাম্প জানিয়েছেন, "আমরা পুরোপুরি প্রস্তুত এবং অভিযানে নামার জন্য তৈরি।"উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে প্রথম বিক্ষোভ শুরু হয়। বিদেশি মুদ্রার তুলনায় ইরানি রিয়ালের ব্যাপক পতন এবং ক্রমাবনত অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে এই আন্দোলন ছড়িয়ে পড়ে পরে দেশের বিভিন্ন শহরে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জনঅসন্তোষের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন, বর্তমান অর্থনৈতিক সংকটের দায় সরকারের ওপরই বর্তায় এবং এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের মতো বাইরের শক্তিকে দোষারোপ না করার আহ্বান জানিয়েছেন।'আমরা পুরোপুরি প্রস্তুত-অভিযানের জন্য তৈরি': ইরানের বিক্ষোভকে উস্কে ট্রাম্পের হুমকি
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬, ১৬:৪১
আরও খবর
ইরানে হামলায় সাময়িক বিরতি ট্রাম্পের, আমেরিকার অস্ত্রভাণ্ডারে গোলাবারুদে কি ঘাটতি?
চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য চুরির অভিযোগ তুললেন ট্রাম্প, আমেরিকা সফরে যাচ্ছেন শি জিনপিং
হরমুজে ‘২০ শতাংশ ফি’ হুমকি ট্রাম্পের ‘খালি বুলি’ বলে কটাক্ষ ইরানের
ইরানের দিকে তাক করা আছে ১০০০ মিসাইল! ক্ষতি হলেই চলবে বোমা হামলা, খুনের আশঙ্কা নিয়ে হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের সঙ্গে চুক্তি 'শেষ' বলে ঘোষণা ট্রাম্পের, যুদ্ধবিরতি 'সময়ের অপচয়' বললেন মার্কিন প্রেসিডেন্ট
ইরানের সঙ্গে চুক্তি 'শেষ' বলে ঘোষণা ট্রাম্পের, যুদ্ধবিরতি 'সময়ের অপচয়' বললেন মার্কিন প্রেসিডেন্ট
শর্ত না মানলে ব্যবস্থা নেওয়া হবে, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
শর্ত না মানলে ব্যবস্থা নেওয়া হবে, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান, দাবি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান, দাবি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
ভুল তো হতেই পারে! ইরানের স্কুলে হামলার দায় এড়ালেন ট্রাম্প
ভুল তো হতেই পারে! ইরানের স্কুলে হামলার দায় এড়ালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান, লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি চাইল জি৭ নেতারা
মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান, লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি চাইল জি৭ নেতারা
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র