পুবের কলম ওয়েবডেস্ক: ৩ ইউরোপীয় দেশে পবিত্র কুরআন অবমাননার জেরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্কে ব্যাপক টানাপড়েন সৃষ্টি হয়েছে। কয়েকটি ইউরোপীয় দেশ তুরস্কে তাদের কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার পাশাপাশি নাগরিকদের জন্য তুরস্ক সফরে নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার ৯টি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতকে বিদেশমন্ত্রকে তলব করে তুরস্ক। ওয়াশিংটন নিশ্চিত করেছে, আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তুর্কি বিদেশমন্ত্রকের একটি বৈঠকে যোগ দিয়েছেন। দু’টি ইউরোপীয় কূটনৈতিক সূত্র স্বীকার করেছে যে, তুরস্কের তলব পেয়ে ওই বৈঠকে জার্মানি, ফ্রান্স এবং নেদারল্যান্ডের রাষ্ট্রদূতরাও অংশ নিয়েছেন।
ডাক পাওয়া*বাকি পাঁচ দেশের নাম জানা যায়নি। সুইডেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের উগ্র ডানপন্থী নেতারা গত সপ্তাহে নিজ নিজ দেশে পবিত্র কুরআনের কপিতে আগুন দিয়ে ব্যাপক নিন্দা-সমালোচনার মুখে পড়েছেন। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলির সঙ্গে মুসলিম বিশ্বের বহু দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বহু ইসলামি জোট ও সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। অনেক ইসলামি দেশ পশ্চিমা পণ্য বর্জন ও বয়কটের ডাকও তুলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলিমরা কুরআন অবমাননার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ হয়েছে তুরস্কে অবস্থিত সুইডিশ ও ডাচ দূতাবাসের বাইরেও। এ অবস্থায় আমেরিকা, ফ্রান্স, জার্মানি ও ইতালি সরকার তুরস্ক ভ্রমণের ব্যাপারে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে। এ ছাড়া, জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডস নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে সাময়িকভাবে আঙ্কারায় তাদের কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, তুর্কি সরকারও তাদের নাগরিকদের আমেরিকা এবং ইউরোপে বর্ণবিদ্বেষী ও ইসলামোফোবিক হামলার ব্যাপারে সতর্ক থাকতে বলেছে।কুরআন অবমাননার বিরুদ্ধে সরব তুরস্ক, ৯ পশ্চিমা দেশের রাষ্ট্রদূত তলব
সুস্মিতা
প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৮
আরও খবর
বিশেষ পরিস্থিতি ছাড়া ছররা গুলি ব্যবহার নয়, যন্তর মন্তর কাণ্ডে কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
পড়ুয়াদের বিক্ষোভে পেলেট গান বিতর্ক, বাহিনীর সমস্ত কাজের দায়ভার নিলেন সিআরপিএফ ডিজি
যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ‘কঠোর পরিণতি’, মিত্র দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
যন্তর মন্তরে ফের র্যাফ ও ব্যারিকেড, সিজেপি-র নতুন বিক্ষোভের হুঁশিয়ারিতে দিল্লিতে কড়া নিরাপত্তা
বুর্জ খলিফাকে ছাড়াতে ফের শুরু জেদ্দা টাওয়ারের নির্মাণ: বিশ্বের উচ্চতম ভবনের অপেক্ষায় সৌদি আরব
বুর্জ খলিফাকে ছাড়াতে ফের শুরু জেদ্দা টাওয়ারের নির্মাণ: বিশ্বের উচ্চতম ভবনের অপেক্ষায় সৌদি আরব
মার্কিন সেনাদের মোবাইল ভিডিও থেকেই হামলার লক্ষ্য ঠিক করছে ইরান, সতর্ক সেন্টকম প্রধান
মার্কিন সেনাদের মোবাইল ভিডিও থেকেই হামলার লক্ষ্য ঠিক করছে ইরান, সতর্ক সেন্টকম প্রধান
ইরানে রাতভর মার্কিন হামলা, একাধিক প্রদেশে বিস্ফোরণ
ইরানে রাতভর মার্কিন হামলা, একাধিক প্রদেশে বিস্ফোরণ
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯