পুবের কলম ওয়েবডেস্ক: বয়ফ্রেন্ড কে নিয়ে দুই কিশোরীর মধ্যে হাতাহাতির ঘটনায় সরগরম মহারাষ্ট্রের পৈথান জেলা। ভরা বাসস্ট্যান্ডে একজন বয়ফ্রেন্ড কে কেন্দ্র করে দুই কিশোরীর মারপিটের ঘটনা সামাল দিতে ছুটে আসতে হয় স্থানীয় থানার পুলিশকে।
আরও পড়ুন:
জানা যাচ্ছে প্রথমে একটি মেয়ে তার পুরুষ বন্ধুকে নিয়ে পৈথান জেলা বাসস্ট্যান্ডে পৌঁছায় । এই খবর পাওয়ার পর অপর কিশোরীও সেখানে এসে পৌঁছায়। প্রথমে কথাকাটাকাটি শুরু হলেও অচিরেই তা হাতাহাতিতে পরিনত হয়।
আরও পড়ুন:
তবে যাকে কেন্দ্র করে এই দুই বান্ধবীর মধ্যে শুরু এই হাতাহাতির সেই পুরুষ বন্ধুটি সুযোগ বুঝে সেখান থেকে চম্পট দেয়।
আরও পড়ুন:
এরপর ওই কিশোরীদের নিয়ে যাওয়া হয় থানায়, ডেকে পাঠানো হয় অভিভাবকদেরও। দুই কিশোরীরই করা হয় কাউন্সেলিং। এরপর তাদের ছেড়ে দেয় পুলিশ। গোটা ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: