১০ ডিসেম্বর ২০২৫, বুধবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপিকে ভোট দিন না হলে বাড়িতে বুলডোজার যাবে, বিস্ফোরক অসমের বিজেপি বিধায়ক

পুবের কলম,ওয়েবডেস্ক:  ভালোই ভালোই বিজেপিকে ভোট দিন। না হলে বুলডোজার যাবে বাড়িতে। ভোট দিলে ঘর বানিয়ে দেব, না হলে ভালো ট্রিটমেন্ট জানা আছে আমাদের। নির্বাচনী প্রচারে গিয়ে ভোটারদের রীতিমতো হুমকি দিলেন বিজেপি বিধায়ক বিজয় মল্লাকার। উল্লেখ্য, অসমের  বিজেপি সাংসদ প্রার্থী কৃপানাথ মাল্লারের হয়ে প্রচারে নেমে এমনটাই মন্তব্য করেছেন ওই বিধায়ক। বুলডোজার নিয়ে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। বিশেষ করে গোবলয়ের রাজ্যগুলিতে। কিন্তু এরপরও গেরুয়া শিবির যে তাদের নীতি থেকে সরতে রাজি নয়, তা ফের একবার স্পষ্ট করে দিলেন বিজেপি নেতা বিজয় মল্লাকার।

আজ থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট। তার  ঠিক আগেই বিজেপি বিধায়কের ভিডিয়ো ভাইরাল হল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে বিজয় মল্লাকারকে বলতে শোনা গিয়েছে,  বিজেপিকেই ভোট  দেবেন। তাহলে অনেক সুবিধা পাবেন। আর না ভোট দিলে তৈরি থাকুন। বুলডোজার খুব তাড়াতাড়ি আপনাদের বাড়িতে পৌঁছাবে। স্বাভাবিক ভাবেই তাঁর এহেন মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে অপরাধীদের দমন করে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলা হয়। আর সেক্ষেত্রে অপরাধের অভিযুক্তদের বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দেওয়াও খুব পরিচিত ঘটনা। সেই বুলডোজারের ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করল বিজেপি বলেই অভিযোগ উঠল। এহেন  হুঁশিয়ারির বিরুদ্ধে পালটা  দিয়েছে কংগ্রেসও। জানিয়েছে, নিজের ভাষায় সংযম আনুক উনি। মানুষ কিন্তু নির্বাচনে ওঁকে উত্তর দেবে। বিজেপির এই বুলডোজার সংস্কৃতি প্রথম দেখা গিয়েছিল যোগীরাজ্যে। তারপর ধীরে ধীরে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পরে দেশজুড়ে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বিশ্বের শ্রেষ্ঠ গণতন্ত্রকে ধ্বংস করছে বিজেপি–আরএসএস: ভোটচুরি নিয়ে তোপ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপিকে ভোট দিন না হলে বাড়িতে বুলডোজার যাবে, বিস্ফোরক অসমের বিজেপি বিধায়ক

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার