দেবশ্রী মজুমদার, রামপুরহাট: রামপুরহাট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে জল পরিষেবা বন্ধ হওয়ায় দুর্দশার কবলে চিকিৎসাধীন রোগীরা। চরম নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন হাসপাতালে চিকিৎসারত রোগীর সঙ্গে থাকা পরিজনেরা। জল পরিষেবা বন্ধের ফলে তাঁদের মধ্যে ছড়িয়েছে তীব্র অসন্তোষ। প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভে সামিল হন তাঁরা। এব্যাপারে মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের এম এস ভি পির কাছে তাঁরা একটি লিখিত অভিযোগপত্র জমা দেন।
রোগীর পরিজন তরুণ পাল ও হুমায়ুন সেখরা অভিযোগ করে বলেন, বুধবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত নেই খাবারের জল বা কোন ওয়ার্ডের কোন শৌচাগারে বিন্দুমাত্র জল। পুলক সাহার বৃদ্ধ বাবা হাসপাতালের পাঁচ তলায় ভর্তি আছেন। তিনি বলেন, ট্যাঙ্কের জল সকালে এসেছে। কিন্তু তাতে কোন সুরাহা হয় নি। শৌচাগারে দুর্গন্ধে টেকা যাচ্ছে না। নোংরাতে ভর্তি। রোগীর পরিজনদের অভিযোগ, জলের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গতকাল থেকে হাসপাতালের পাম্পে জল সরবরাহ কিছুটা ঘাটতি হয়েছে । সেই কারনে সব ওয়ার্ডে জল পৌঁছায়নি। জলের চাহিদা মেটাতে বাইরে থেকে জলের ব্যবস্থা করা হয়েছে। রামপুরহাট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের এম এস ভি পি পলাশ দাস বলেন, হাসপাতাল এলাকাতে জলের স্তর বহু নিচে নেমে গেছে। এতদিন সামান্য করে জল উঠছিল। কাল বিকেল থেকে সেটাও বন্ধ। বাইরে থেকে ট্যাঙ্কে করে জল এনে সরবরাহ করা হচ্ছে। এর ফলে অস্থায়ী ভাবে এই জটিল সমস্যা মেটানোর চেষ্টা চলছে। তবে আশার কথা পি এইচ ই এর মাধ্যমে ব্রহ্মাণী নদী থেকে পাইপ লাইনে জল আনার কাজ অনেকটাই এগিয়েছে। সেই জল পাম্পিং স্টেশন থেকে জলাধারে জল ভরে সমস্ত ওয়ার্ডে সরবরাহ করা হবে। তবে সেটি একটু সময় লাগবে।আরও খবর
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
দুর্নীতির অভিযোগে প্রধান ঘেরাও মগরাহাটে
বর্ধমান থেকে ধৃত জইশ জঙ্গি, ছক কষছিল মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর প্রাণঘাতী হামলার
একশো ফুটের তিরঙ্গা পতাকা নিয়ে বিজেপির তিরঙ্গা যাত্রা জয়নগর ও কুলতলিতে
বারুইপুরের আরণ্যক উদ্যানে পশু পাচারের অভিযোগ, আটক তিন
বারুইপুরের আরণ্যক উদ্যানে পশু পাচারের অভিযোগ, আটক তিন
কৃষ্ণনগরে ধর্ষণ ও খুনের ২ বছর পর সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে' নির্যাতিতার মা
কৃষ্ণনগরে ধর্ষণ ও খুনের ২ বছর পর সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে' নির্যাতিতার মা
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
বারুইপুরের পরে এবার জয়নগর, ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক
বারুইপুরের পরে এবার জয়নগর, ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯