পুবের কলম ওয়েবডেস্কঃ বাংলা সাহিত্যের মুকুটে জুড়ল আরও একটা নতুন পালক। সাহিত্য আকাডেমির ফেলো সম্মান পেলেন বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সাহিত্য আ্যকাডেমির এটাই সর্বোচ্চ সন্মান।
আরও পড়ুন:
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাশাপাশি সাহিত্য আকাডেমি আরও সাত ভারতীয় সাহিত্যিককে এই সন্মান জানিয়েছেন।
যাদের মধ্যে রয়েছেন ছোটদের প্রিয় লেখক, রাসকিন বন্ড (ইংরাজি), মারাঠি কবি-প্রাবন্ধিক বালচন্দ্র নেমাডের নামও।১৯৮৯ সালে ' মানবজমিন' উপন্যাসের জন্য সাহিত্য আ্যকাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে বিদ্যাসাগর পুরস্কার (১৯৮৫), আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০)। ২০১২ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মান পান প্রবীণ সাহিত্যিক।
আরও পড়ুন:
১৯৬৭ সালে তাঁর প্রকাশিত প্রথম উপন্যাস ঘুণপোকা দিয়ে নজরে আসেন পাঠকদের। এরপর বাংলার সাহিত্যপ্রেমী পাঠককে শীর্ষেন্দু উপহার দিয়েছেন কাগজের বউ’, ‘যাও পাখি’, ‘মানবজমিন’, ‘দূরবীন’-এর মতো কালজয়ী উপন্যাস।
বাংলা কিশোর সাহিত্যকেও সমৃদ্ধ করেছে শীর্ষেন্দুর কলম। ' পাতালঘর রহস্য ", ' গোঁসাই বাগানের ভূত ', ' মনোজদের অদ্ভুত বাড়ি একের পর এক কালজয়ী সৃষ্টি।
আরও পড়ুন:
সাহিত্য অ্যাকাডেমির তরফে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান তুলে দেওয়া হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে।