পুবের কলম প্রতিবেদক, বংশীহারী: আজ বংশীহারী ব্লকের এবং বুনিয়াদপুর শহরের সাথে সাথে জেলার আরো সাতটি ব্লকের নতুন ভোটার লিস্ট প্রকাশিত হলো এবং সেগুলি তুলে দেওয়া হল জেলার সমস্ত বিএলওদের হাতে। এদিন বংশীহারী ব্লকের বিডিও অসিত বিশ্বাস ও জয়েন বিডিও মানবেন্দ্রনাথ সাহা বংশীহারী ব্লক এবং পৌরসভার সমস্ত বিএলওদের হাতে নতুন ভোটার লিস্ট তুলে দেন। এ নিয়ে অনেকক্ষণ ধরে বিএলওরা ক্ষোভ প্রকাশ করেন। কারণ একই পরিবারের ভাই-বোনের ক্ষেত্রে একই ডকুমেন্ট দেওয়া সত্বেও একজনের নাম এপ্রুভ হয়েছে অন্যজনের নাম আন্ডার এড জুডিকেশন কিংবা ডিলিট হয়েছেন। এরকম দৃশ্য প্রায় প্রতিটি বুথেই দেখা গেছে। এ বিষয়ে ইআরও তথা মহকুমা শাসক অভিষেক শুক্লা কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ধাপে ধাপে আন্ডার এড জুডিকেশন কেস গুলি সমাধান হবে এবং সাপলি আকারে বের হবে। তিনি আরো বলেন, যারা ডিলিট হয়েছেন তারা সরাসরি ডিইও তথা জেলাশাসক কে দরখাস্ত জমা দেবেন।
এদিন জেলার আটটি ব্লকের যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে, কুশমন্ডি ব্লকে ডিলিট হয়েছেন ১৮১০ জন এবং আন্ডার এডুকেশন ২৭৯৫৪ জন কুমারগঞ্জ ব্লকে ডিলিট হয়েছেন ২৩১৪ জন এবং আন্ডার এডুকেশনে আছেন ২৯ হাজার ৬০৭ জন ৪৮ ৯৪ এবং আন্ডার এডুকেশন ৬৫ ৭৭ জন তপন ব্লকে ডিলিট হয়েছেন ৭৩৪৮ জন এবং আন্ডার এড জুডিকেশন ১৫৯০৬ জন গঙ্গারামপুর ব্লকে ডিলিট হয়েছেন ৩৭২৫ জন এবং আন্ডার এড কুড়ি হাজার 413 জন হরিরামপুর ব্লকে ডিলিট হয়েছেন ২৩১২ জন এবং আন্ডার এডুকেশন ৩১ হাজার ৮০০ একজন বংশীহারী ব্লকে ডিলিট হয়েছেন ১৮ হাজার ৮৩৮ জন। এতে সর্বসাকুল্যে দেখা যাচ্ছে যে জেলার মোট ভোটার ডিলিট হয়েছেন ২৪ হাজার ৩৫ জন এবং আন্ডার আডজুডিকেশন ১ লক্ষ ৬১ হাজার ৩৪৬ জন ভোটার। এ প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাশাসক তথা ডি ই ও জানতে চা হলে তিনি বলেন যে সমস্ত ভোটাররা ডিলিটেড হয়েছেন তারা জেলাশাসকের দপ্তরে এসে সশরীরে সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করতে পারবেন ১৫ দিনের মধ্যে। এবং এ প্রসঙ্গে উল্লেখ্য যোগ্য যে এ বিষয়ে জেলাশাসকের দপ্তরে সমাধান করতে না পারলে আগামী ৩০ দিনের মধ্যে রাজ্যের সিইও কে এ বিষয়ে দরখাস্ত করা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।


































