১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চ্যাট ‘ফাঁস’ করে কমিশনের বিরুদ্ধে তোপ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ অভিষেকের

পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্কের সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন নাকি সুপ্রিম কোর্ট-এর নির্দেশ অমান্য করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। নিজের অভিযোগের সমর্থনে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করেন।

অভিষেকের দাবি, আইনগত ও স্বচ্ছ পদ্ধতির বদলে মাইক্রো-অবজারভারদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছে, যা নির্বাচনী প্রক্রিয়ার নিয়মবিরুদ্ধ। তাঁর অভিযোগ, জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে নির্দেশ দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। তিনি বলেন, আদালত স্পষ্ট করে জানিয়েছে— মাইক্রো-অবজারভারদের ভূমিকা শুধুমাত্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে সীমাবদ্ধ, প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁদের নেই। আরও অভিযোগ করে তিনি জানান, কিছু রোল অবজারভারের লগইন তথ্য নাকি অন্য স্থান থেকে ব্যবহার করা হচ্ছে এবং নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে ভোটার তালিকায় প্রশ্ন তোলা হচ্ছে। এই বিষয়ে স্বাধীন তদন্ত হলে প্রকৃত তথ্য সামনে আসবে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থন, তবে আগে স্পিকারের জবাব চায় তৃণমূল: অভিষেক

অভিষেক সতর্ক করে বলেন, বিষয়টি আদালতের নজরে আনা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তৃণমূলের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের কলকাতা দফতরে অভিযোগ জানাতে যাওয়ার কথাও জানা গেছে। এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গসহ দেশের একাধিক রাজ্যে শুরু হয়েছে। বুথ স্তরের আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন এবং অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থাও রাখা হয়েছে।

আরও পড়ুন: বাংলায় কোথায় রোহিঙ্গা, ঘুষপাটিয়া: বিজেপিকে নিশানা অভিষেকের

আরও পড়ুন: দেশজুড়ে দলিত-সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে মোদী–বাজপেয়ীর ‘রাজধর্ম’ প্রসঙ্গ টেনে বার্তা দিলেন অভিষেক
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চ্যাট ‘ফাঁস’ করে কমিশনের বিরুদ্ধে তোপ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ অভিষেকের

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার