১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয় পেলেন তারেক রহমান

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারি ফলাফলে উভয় আসনেই জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-১৭ আসনের ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। এতে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তারেক রহমান।
শুক্রবার ভোর চারটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, পোস্টাল ভোটসহ ১২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয় এবং সব মিলিয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয় পান তারেক রহমান।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ভোট পড়ে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি। বাতিল হয় ২ হাজার ২১১টি এবং বৈধ ভোট ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ উল্যাহ হাতপাখা প্রতীকে ১ হাজার ৭৬৮ ভোট এবং জাতীয় পার্টির আতিক আহমেদ লাঙ্গল প্রতীকে ১ হাজার ১৬৮ ভোট পান।

এ ছাড়া বগুড়া-৬ আসনেও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয় পেলেন তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয় পেলেন তারেক রহমান

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার