১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

পুবের কলম, ওয়েবডেস্ক: জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানকে নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ নিল পাক সরকার। চোখের গুরুতর সমস্যায় আক্রান্ত তেহরিক-ই-ইনসাফ (PTI) প্রধানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে অবশেষে আল-শিফা আই ট্রাস্ট হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়, ৭৩ বছর বয়সী এই বিশ্বজয়ী অধিনায়কের চোখের দৃষ্টির প্রায় ৮৫ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই সরব হন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা। ভারতের প্রবাদপ্রতিম ক্রিকেটার সুনীল গাভাসকর, কপিল দেব থেকে শুরু করে বিশ্বের তাবড় ক্রিকেট ব্যক্তিত্বরা ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়ে পাক সরকারকে চিঠি লেখেন। আন্তর্জাতিক মহলের এই চাপেই শেষ পর্যন্ত নড়েচড়ে বসে শাহবাজ শরিফ প্রশাসন।

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

সংবাদমাধ্যমের প্রতিবদেন অনুযায়ী, গত রবিবার পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এর চিকিৎসক মহম্মদ আরিফ খান এবং আল-শিফা আই ট্রাস্ট হাসপাতালের বিশেষজ্ঞ নাদিম কুরেশি জেলে গিয়ে ইমরানকে পরীক্ষা করেন। সোমবার পাক সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত একটি উচ্চপর্যায়ের মেডিক্যাল বোর্ড আদিয়ালা জেলে ‘ক্যাপ্টেন’-এর স্বাস্থ্য পরীক্ষা করে।

আরও পড়ুন: বিএনপির ঐতিহাসিক জয়: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে এই তারেক রহমান?

২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৩ সালের অগস্ট মাস থেকেই জেলবন্দি রয়েছেন পাকিস্তান ক্রিকেটের রাজপুত্র। একাধিক দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে গত দেড় বছর ধরে তিনি কারাগারে। তবে সাম্প্রতিক এই অসুস্থতা এবং বিশেষ করে চোখের সমস্যার খবর সামনে আসায় তাঁর অনুগামী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে ফোনালাপে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদি, বাংলাদেশের মানুষের আশাপূরণে পাশে থাকার বার্তা

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

দীর্ঘকালীন সম্পর্কে বিচ্ছেদ মানেই ধর্ষণ নয়: পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার