২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

পুবের কলম, মালদহ: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বড়সড় ছক বানচাল করল মালদহের কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বহুমূল্য বিদেশি মাদকসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।

সূত্রের খবর, কালিয়াচক থানার পুলিশ আগে থেকেই খবর পেয়েছিল একটি বড় চালান এই এলাকা দিয়ে পার হবে। সেই মতো নির্দিষ্ট স্থানে ওত পেতে ছিলেন পুলিশ আধিকারিকরা। সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্যাকেটজাত বিদেশি ড্রাগস। ধৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং এই চক্রের সাথে স্থানীয় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, এই মাদক চক্রের জাল বিন্যস্ত ছিল প্রতিবেশী রাজ্যগুলোতেও। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের রাঁচি থেকে এই বিপুল পরিমাণ ড্রাগস নিয়ে আসা হয়েছিল। পরিকল্পনা ছিল পশ্চিমবঙ্গকে করিডোর হিসেবে ব্যবহার করে এই মাদক বিহারে পাচার করার। কিন্তু মালদহের কালিয়াচকে প্রবেশের পরেই পুলিশের জালে ধরা পড়ে যায় তারা।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: উপত্যকাজুড়ে মসজিদ-মাদ্রাসায় তল্লাশি অভিযান পুলিশ-গোয়ান্দাদের

সীমান্তবর্তী জেলা হওয়ায় মালদহকে বারবার পাচারের কাজে ব্যবহার করে দুষ্কৃতীরা। তবে সাম্প্রতিক সময়ে কালিয়াচক ও বৈষ্ণবনগর থানার পুলিশের সক্রিয়তা এই ধরণের অপরাধ দমনে বড় সাফল্য এনে দিচ্ছে। মালদহ জেলা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, “মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান জারি থাকবে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের মূল পান্ডাদের খোঁজ চালানো হবে।”

আরও পড়ুন: ঘুটিয়ারীশরিফ থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক

আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানায় চোরের বদলে বিচারকের নাম! সাসপেন্ড সাব-ইন্সপেক্টর
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার