সুপ্রিম কোর্টে আজ, সোমবার এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) মামলার শুনানির আগেই বড় পদক্ষেপ করল নবান্ন। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার জানিয়েছে, এসআইআর-এর কাজের জন্য ৮,৫০৫ জন গ্রুপ-বি আধিকারিক দেওয়া হবে। এই সিদ্ধান্তে কমিশনের উপর নতুন করে চাপ বাড়ল বলেই মনে করছেন প্রশাসনিক মহল।
গত শুনানিতে কমিশনের আইনজীবী অভিযোগ করেছিলেন, রাজ্য পর্যাপ্ত আধিকারিক না দেওয়ায় ভিনরাজ্য থেকে কর্মী আনতে হয়েছে। সেই প্রেক্ষিতেই প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ রাজ্যকে তালিকা দেওয়ার নির্দেশ দেয়। তার পরই শনিবার কমিশনকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানায় নবান্ন।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে ডোমিসাইল সার্টিফিকেটকে বৈধ নথি হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে কমিশন। নির্ধারিত সময়সীমা বারবার পিছোনো এবং নিয়ম বদলের ঘটনায় কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। আজকের শুনানিতে আদালতের পর্যবেক্ষণ ঘিরে তাই রাজ্যজুড়ে কৌতূহল
০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে নবান্নের বড় পদক্ষেপ, ৮,৫০৫ গ্রুপ-বি আধিকারিক দেওয়ার ঘোষণা
-
মোক্তার হোসেন মন্ডল - আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার
- 6
ট্যাগ :
সর্বধিক পাঠিত



























