২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘১ কোটি ২০ লক্ষ নাম বাদ চলে যাবে’, চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, অন্তত ১ কোটি ২০ লক্ষ নাম বাদ পড়তে পারে। ভবানীপুরে জৈন মানস্তম্ভ-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন শেষে তিনি অভিযোগ করেন, “প্রথমে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। এখন ‘লজিক্যাল ডিসক্রিপেনসি’-র নামে লুকিয়ে লুকিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে। মৃত ভোটার ২০ লক্ষ ধরলে মোট বাদ পড়া সংখ্যা ১ কোটি ২০ লক্ষে পৌঁছতে পারে।” মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজে এই বিষয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং তাঁর পিটিশন এখনও বিচারাধীন। তাঁর বক্তব্য, আদালতের নির্দেশের পরও কাজের গতি নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, “আমি চাই কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। কে কোন দলের, কে কোন ধর্মের—তা আমার দেখার বিষয় নয়। গণতন্ত্র ধ্বংস যেন না হয়, সকলেই যেন ভোটাধিকার পান।” এদিকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সূত্রে জানা যাচ্ছে, বিচার বিভাগীয় আধিকারিকরা নথি খতিয়ে দেখছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ যাচাই শেষ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে, পরে প্রয়োজনে পরিপূরক তালিকা প্রকাশ করা যেতে পারে।

আরও পড়ুন: মুকুল রায়-এর প্রয়াণে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর

আরও পড়ুন: পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ডিইও-দের সঙ্গে বৈঠকে ইঙ্গিত মুখ্য নির্বাচনী আধিকারিকের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

‘১ কোটি ২০ লক্ষ নাম বাদ চলে যাবে’, চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘১ কোটি ২০ লক্ষ নাম বাদ চলে যাবে’, চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার