২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১১ লক্ষ টাকা দিয়ে বান্ধবীকে গাড়ি উপহার, কনস্টেবল মনোজিতের কোটির সম্পত্তি দেখে চোখ কপালে

পুবের কলম, ওয়েবডেস্ক: সামান্য পুলিশ কনস্টেবল। তাতেই সম্পত্তির পরিমাণ আকাশচুম্বী। রামপুরহাট থানায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল মনোজিৎ বাগীশের কোটি টাকার সম্পত্তি দেখেই কার্যত চোখ কপালে উঠেছে। ১১ লক্ষ টাকা দিয়ে বান্ধবীকে গাড়িও উপহার দিয়েছিলেন তিনি। শনিবার ওই কনস্টেবলকে গ্রেফতার করে রাজ্যের দুর্নীতি দমন শাখা৷ আয় বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতি বাংলার: গণধর্ষণ-কাণ্ডে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

পুলিশ জানিয়েছে, পুলিশ কনস্টেবল মনোজিতের বাড়ি বারুইপুরে৷ তিনি রামপুরহাট থানায় কর্তব্যরত ছিলেন৷ তাঁর মোট ৭৬ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের সন্ধান মিলেছে৷ ৯ লক্ষ ৮৭ হাজার ৪৯১ টাকার এলআইসি পলিসিও উদ্ধার করা হয়েছে৷ পাশাপাশি তিনি বান্ধবীকে ১১ লক্ষ ৭৫ হাজার টাকা দামের গাড়ি উপহার দিয়েছিলেন৷ আর কোনও জমি, বাড়ি বা অন্য সম্পত্তি আছে কি না, তা তদন্ত করে দেখছে তদন্তকারীরা। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাজ্যের দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করে৷ সেই সময় যে তদন্ত শুরু হয়েছিল, তাতে মোট ৪৩ লক্ষ টাকার বিনিয়োগের সন্ধান মিলেছিল। কিন্তু তদন্ত এগোতেই তা ছুঁয়েছে কোটি টাকায় বলে অনুমান। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছে তদন্তকারীরা।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পুলিশের নয়া উদ্যোগ

আরও পড়ুন: পাকিস্তানের পতাকা লাগিয়ে দাঙ্গার পরিকল্পনা, পুলিশের জালে দুই হিন্দুত্ববাদী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১১ লক্ষ টাকা দিয়ে বান্ধবীকে গাড়ি উপহার, কনস্টেবল মনোজিতের কোটির সম্পত্তি দেখে চোখ কপালে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার