পুবের কলম ওয়েবডেস্ক: চলতি বছর ২০ লক্ষ হজযাত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে সউদি আরব সরকার। মঙ্গলবার আলজেরিয়া সফরকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সউদির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ। করোনার আগের সময়ের মতো এ বছর বৃহৎ পরিসরে পবিত্র হজ আয়োজনের ঘোষণা করেছে সউদি আরব। তাই ১,৪৪৪ হিজরির পবিত্র হজে অংশগ্রহণকারী যাত্রীদের স্বাস্থ্য ও লজিস্টিক পরিষেবার জন্য এখন থেকেই সব ধরনের প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়েছে। হজযাত্রীদের সংখ্যা ও বয়সের সীমাবদ্ধতা তুলে নেওয়ার কথা জানিয়ে তাওফিক আল-রাবিয়াহ বলেন, এবারের হজে ২০ লক্ষ মুসল্লির অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি চলছে।
তাছাড়া উমরাহ ভিসা নিয়ে সউদি আরবের যেকোনও স্থানে ভ্রমণ সুবিধার পাশাপাশি অন্য ভিসা নিয়েও উমরাহ পালনের সুযোগ রয়েছে। অনলাইনে ২৪ ঘণ্টার কম সময়ে ভিসা ইস্যু করা হচ্ছে, যার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। করোনা মহামারির আগের বছর ২০১৯ সালে ২৫ লক্ষেরও বেশি মুসল্লি পবিত্র হজ পালন করেছিলেন। করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে কঠোর বিধিনিষেধ অনুসরণ করে সউদিতে বসবাসরত সীমিত সংখ্যক মানুষ পবিত্র হজ পালন করেন। এরপর ২০২২ সালে করোনাবিধি মেনে বিশ্বের ১০ লক্ষ মুসলিম হজ পালন করেন। ২০২৩ সালের ২৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।এ বছর হজ করবেন ২০ লক্ষ মুসল্লি: সউদি
ইমামা খাতুন
প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৩, ০৫:৩০
আরও খবর
লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল
হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির
হজ শুরু: তাঁবুর শহর মিনায় উপস্থিত আল্লাহর মেহমানরা
কাবা শরীফে চালু বিশ্বের সবচেয়ে বড় কুলিং প্ল্যান্ট
সর্বাধিক পাঠিত
বিবেচনাধীন কত নামের নিষ্পত্তি হয়েছে? সুপ্রিম কোর্টকে জানাল হাইকোর্ট
হঠাৎ কলকাতায় কেকেআরের পেসার হর্ষিত রানা, জল্পনা ক্রিড়ামহলে
আইপিএলে সেকেন্ড বোলার হিসবে ২০০ উইকেট! রেকর্ড গড়লেন ভূবনেশ্বর কুমার
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল-বাবুলরা, তৃণমূলের কতজন?
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল-বাবুলরা, তৃণমূলের কতজন?
“আমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না”, উৎকণ্ঠা কাটিয়ে শ্যামপুকুরে মনোনয়ন জমা দিলেন শশী পাঁজা
“আমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না”, উৎকণ্ঠা কাটিয়ে শ্যামপুকুরে মনোনয়ন জমা দিলেন শশী পাঁজা
পাহাড়ি ধসে বিপর্যস্ত উপত্যকা: বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
পাহাড়ি ধসে বিপর্যস্ত উপত্যকা: বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
"আপনারা কি দাঁড়িয়ে দেখছিলেন?" মোথাবাড়িকাণ্ডে ইসি নিযুক্ত ডিজি, সিএস'কে সুপ্রিম ভর্ৎসনা, রিপোর্ট দিল NIA
"আপনারা কি দাঁড়িয়ে দেখছিলেন?" মোথাবাড়িকাণ্ডে ইসি নিযুক্ত ডিজি, সিএস'কে সুপ্রিম ভর্ৎসনা, রিপোর্ট দিল NIA
"একুশে ভবানীপুরের ত্যাগ, এবার বালিগঞ্জে সুব্রতর উত্তরাধিকার রক্ষার লড়াই", মনোনয়ন জমা দিলেন শোভনদেব