মোক্তার হোসেন মন্ডল: ফেসবুক, ইউটিউব-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার প্রতিবাদে রণক্ষেত্র নেপাল (2025 Nepalese Gen Z protests)। দুর্নীতির অভিযোগ তো ছিলই। তারপর দেশে আর্থিক বৈষম্য নিয়েও ক্ষোভ বাড়ছিল ছাত্র-যুবদের মধ্যে। তারপর সোশ্যাল সাইট নিষিদ্ধের ঘটনা ‘আগুনে ঘৃতাহুতি’ ন্যায় কাজ করে।

মূলত আগে থেকে পুঞ্জীভূত হওয়া ক্ষোভেরই বহিঃপ্রকাশ নেপালের 'জেন-জি-রেভোলিউশন' ।

2025 Nepalese Gen Z protests: মৃত বেড়ে ৩৪, আটকে একাধিক ভারতীয়

তবে নেপালে চলমান বিক্ষোভ ক্রমশই ভয়াবহ রুপ (2025 Nepalese Gen Z protests) ধারণ করছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৩৪ জনের, আহত এক হাজারেরও বেশি। সচিব বিকাশ দেবকোটা জানিয়েছেন, আহতদের মধ্যে ১,০৬১ জন এখনও চিকিৎসাধীন আছেন দেশের ২৯টি হাসপাতালে।

অশান্ত পরিস্থিতির মধ্যে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করায় এসএসবি ২২ জনকে গ্রেফতার করেছে। বাড়ানো হয়েছে সীমান্তে নজরদারি।

2025 Nepalese Gen Z protests: অগ্নিগর্ভ নেপালে মৃত বেড়ে ৩০, আহত ১০০০