পুবের কলম, ওয়েবডেস্ক: পুলওয়ামায় সাত সকালেই বাস দুর্ঘটনা। মৃত ৪, আহত ২৮। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কাশ্মীরের বারসু এলাকায় শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক ধরে যাচ্ছিল বাসটি।
চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে বাসটি উলটে যায়। তারপর উলটে যায়। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ওই ৪ মৃত যাত্রী বিহারের বাসিন্দা।
এই ঘটনাতে ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৩ জনকে সঙ্গে সঙ্গেই বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিহারের এক যাত্রী জানিয়েছেন, “চালক বাসটি ভালভাবেই চালাচ্ছিল। অবন্তিপুরা অবধি সব ঠিকঠাকই ছিল। তারপরই চালক বাসের গতি বাড়িয়ে দেয়। এবং নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। বাসটি উলটে যায়। চালক পালিয়ে গেছে। বাসে ৫০ থেকে ৫২ জন যাত্রী ছিলেন। ৩ থেকে ৪ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। পাম্পোরে জেলা হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।”আরও পড়ুন:
আরও পড়ুন: