২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেরলে একই পরিবারের ৩ শিশুসহ ৫ লাশ উদ্ধার

REPRESENTATIVE IMAGE

পুবের কলম,ওয়েবডেস্ক:একই পরিবারের পাঁচ জনের মৃতদেহ উদ্ধার।কেরলের কান্নুর জেলার চেরুপুঝা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে স্বামী–স্ত্রী ও তিন শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা।

পুলিশের দাবি, ওই দম্পতি প্রথমে তিন সন্তানকে হত্যা করার পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। জানা গেছে, গত সপ্তাহেই ওই দম্পতি বিয়ে করেন। মহিলার প্রথম পক্ষের ছিল তিন সন্তান। পুলিশের মতে, তিন শিশুকে হত্যার পর সিলিং ফ্যানে দড়ির সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। তারপর ওই দম্পতি আত্মহত্যা করে বলে মনে করছে পুলিশ। মঙ্গলবার রাতের এই ঘটনার পর এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। স্থানীয়রাই সকালে ঘটনার কথা পুলিশকে জানান। এরপর পুলিশ আসে ঘটনাস্থলে। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: কেরালার কোঝিকোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় মৃত ৪, আশঙ্কাজনক ১

আরও পড়ুন: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২ মাওবাদী নিহত: উদ্ধার আধুনিক আগ্নেয়াস্ত্র
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেরলে একই পরিবারের ৩ শিশুসহ ৫ লাশ উদ্ধার

আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার