পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে সোমবার ইহুদি সেনার হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। জেরিকো শরণার্থী শিবিরে একটি গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে দিনব্যাপী ওই অভিযান চালায় ইসরাইল। নিহতদের মধ্যে হামাসের যোদ্ধারা রয়েছে বলে দাবি ইসরাইলের। এই রক্তপাত নতুন করে এ অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে বলে মত বিশ্লেষকদের।
আরও পড়ুন:
হামাস এক বিবৃতিতে দলীয় সদস্যদের নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয় এই সহিংসতাকে একটি ‘অপরাধ’ বলে অভিহিত করেছে। সেই সঙ্গে পশ্চিম তীরে ইহুদি সেনার অনুপ্রবেশ বন্ধে আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়েছে। নিহতের সংখ্যা নিশ্চিত করে জেরিকোর গভর্নর বলেন, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
আরও পড়ুন:
এ ছাড়া এ অভিযানে শাকের আমড়া নামে এক হামাস নেতাকে আটক করেছে ইসরাইলি বাহিনী। তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্ত হয়েছিলেন। ঘটনার পর প্রাথমিকভাবে ইহুদি বাহিনী জানায়, নিহতদের মধ্যে গত ২৮ জানুয়ারি জেরিকোর চেকপয়েন্টে হামলার ঘটনায় জড়িত দু’জন রয়েছেন। ইসরাইলি বাহিনী শনিবার জেরিকোতে আরেকটি অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে বলে জানিয়েছে।
আরও পড়ুন:
জেরিকো এবং জর্ডান উপত্যকার গভর্নর জিহাদ আবু আল-আসাল বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী এখনও বন্দুকধারীদের মৃতদেহ আটকে রেখেছে। এদিকে, হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, 'আমাদের জনগণ এই অপরাধের জবাব দিতে দেরি করবে না।'
আরও পড়ুন: