পুবের কলম ওয়েব ডেস্কঃ নিট ২০২২ স্কোরের ভিত্তিতে তেলঙ্গানায় মোট ৬০৩ জন মুসলিম প্রার্থী এমবিবিএস ‘এ’ ক্যাটাগরিতে ভর্তি হয়েছেন। ওসমানিয়া, গান্ধী, কাকাতিয়া মেডিকেল সহ সরকারী বেসরকারী ও সংখ্যালঘু মেডিকেল কলেজগুলির জন্য নির্বাচিত ‘এ’ ক্যাটাগরির অধীনে মুসলিম প্রার্থীর সংখ্যা ছিল ১৭৯ জন, যেখানে ৯৪ জন শিক্ষার্থী অ-সংখ্যালঘু বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এবং ৩৩০ জন শিক্ষার্থী চারটি মুসলিম সংখ্যালঘু মেডিকেল কলেজে ভর্তি হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, তেলেঙ্গানায় রয়েছে ১৯টি সরকারি মেডিকেল কলেজ আর ২০টি প্রাইভেট মেডিকেল কলেজ।
এছাড়াও রয়েছে সংখ্যালঘু পরিচালিত ৪টি মেডিকেল কলেজ। এই রাজ্যে এমবিবিএস আসল প্রাইভেট সংখ্যালঘু ও সরকারি কলেজ মিলিয়ে ৬৬৯০।আরও পড়ুন:
৪টি সংখ্যালঘু কলেজে ৩৩০ জন এ বছর ভর্তির সুযোগ পেয়েছেন আর প্রাইভেট ও সরকারি কলেজ গুলিতে এ বছর মুসলিম ছাত্র ভর্তি হল ২৭৩ জন। অবশ্য এরপর ‘বি’ ক্যাটাগরিতে আরও কিছু মুসলিম ছাত্র ভর্তি হলে এই সংখ্যা বাড়তে পারে।