২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যসাথী: অভিযোগ মান্যতা না পেলেও হাসপাতালের বিলে ছাড় ৫০ হাজার টাকা

পুবের কলম প্রতিবেদক: হাসপাতালে নেওয়া হয়নি স্বাস্থ্যসাথী কার্ড। এমন অভিযোগ মান্যতা না পেলেও সংশ্লিষ্ট হাসপাতালের বিলে সব মিলিয়ে ৫০ হাজার টাকা ছাড় দেওয়ার কথা বলল রাজ্যের স্বাস্থ্য কমিশন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ৯৫ বছরের এক রোগীকে গত ১১ অক্টোবর ভর্তি করানো হয়েছিল মধ্য কলকাতায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে।

সেখানে গত ১৯ অক্টোবর এই রোগীর মৃত্যু হয়। এর পাশাপাশি বুধবার স্বাস্থ্য কমিশন তথা, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় এমনই জানিয়েছেন, এই রোগীকে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি নেওয়া হয়নি বলে গত ৫ ডিসেম্বর স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানানো হয়। অভিযোগকারী একজন অ্যাডভোকেট। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথাও জানান অভিযোগকারী।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

এসআইআর: তামিলনাড়ুতে বাদ পড়ল ৭৪ লক্ষের বেশি নাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাস্থ্যসাথী: অভিযোগ মান্যতা না পেলেও হাসপাতালের বিলে ছাড় ৫০ হাজার টাকা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার