১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইঞ্জেকশন নিয়ে বিশ্বকাপে খেলেছে শামি’, জানালেন প্রাক্তন সতীর্থ

পুবের কলম ওয়েবডেস্ক: পরপর দশটি ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে  গিয়েছে ভারতীয় দল। সেই হারের শোক এখনোও ভক্তরা কাটিয়ে উঠতে পারেননি। তারপরে ভারত এখন রয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে চলতি টেস্ট সিরিজে দলে ফিরেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহর মত সিনিয়ার ক্রিকেটাররা। এই দলে ছিলেন বাংলার পেসার মুহাম্মদ শামিও। যিনি ২৪টি উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারিও হয়েছিলেন। তবে প্রত্যাশিত সময়ে চোটমুক্ত হতে না পারায় প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজের বাইরে চলে গিয়েছেন তিনি। প্রশ্ন উঠছে কবে মাঠে ফিরতে পারবেন শামি?

গোড়ালির চোটের জন্য বিশ্বকাপে নিয়মিত ইঞ্জেকশন নিয়ে মাঠে নামতেন শামি। এই প্রসঙ্গে তাঁর এক প্রাক্তন সতীর্থ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘অনেকদিন ধরেই শামির বাঁ পায়ের গোড়ালিতে চোট রয়েছে। অনকেই জানেন না, বিশ্বকাপে সে ইঞ্জেকশন নিয়ে মাঠে নামত। সেই ভাবেই শামি দলকে ম্যাচ জেতাতে সাহায্য করেছে। ২৪টি উইকেট পেয়েছে। বয়স বাড়লে চোট সারতেও সময় লাগে।’ তাহলে কী শামির চোট সারতে আরও সময় লাগবে? ক্রিকেটপ্রেমীদের মনে এই প্রশ্ন উঠছে। বোর্ডের তরফ থেকে এই ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। তবে মনে করা হচ্ছে, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে শামিকে দলে দেখতে পাওয়া যাবে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে শামির অভাব বারবার চোখে পড়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দূল ঠাকুররা হতাশ করেছেন। ভারত অধিনায়ক রোহিত শর্মাও ম্যাচ শেষে বলেন, ‘বোলিংয়ে বুমরাহ অন্য প্রান্ত থেকে যথেষ্ট সাহায্য পায়নি।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইঞ্জেকশন নিয়ে বিশ্বকাপে খেলেছে শামি’, জানালেন প্রাক্তন সতীর্থ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার