১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন না নেপালের এই ক্রিকেট তারকা

পুবের কলম ওয়েব ডেস্ক : ধর্ষণের অভিযোগ নিয়ে বিগত এক বছরেরও বেশি সময় ধরে মামলা মোকাদ্দমা চলছে নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানের বিরুদ্ধে। অপরাধবিধি ২০৭৪-এর ২১৯ অনুচ্ছেদ অনুসারে তাঁর (লামিচানে) বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ বছরের ১২ জানুয়ারি পাটান হাইকোর্টের বিচারক ধ্রুবরাজ নন্দ ও রমেশ ধাকালের যৌথ বেঞ্চ শর্তসাপেক্ষে ২০ লাখ নেপালি মুদ্রায় জামিন মঞ্জুর করেছিলেন। অনেকেই ভেবেছিলেন, এবারের সুনানিতে লামিচানে শেষ পর্যন্ত রেহাই পেয়ে যাবেন।কিন্তু বাস্তবে সেটা হয়নি। আদালত জানিয়ে দিয়েছেন, যিনি ধর্ষিত হয়েছেন, সেই মেয়ে নাবালিকা ছিলেন না। তাতেই কাঠমান্ডু জেলা আদালত আজ লামিচানেকে ধর্ষণে দোষী সাব্যস্ত করেছে।

২০২২ সালের ২১ আগস্ট লামিচানের বিরুদ্ধে ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন কাঠমান্ডু জেলা আদালত। এরপর ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে মামলা করে সেই মেয়ে। ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

৬ অক্টোবর দেশে ফিরলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে কাঠমান্ডু জেলা আদালত তাকে গত বছরের ২২ নভেম্বর জেলে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশকে চ্যালেঞ্জ করে লামিচানে যান উচ্চ আদালতে। এরপর এ বছরের ১২ জানুয়ারি পাটান হাইকোর্টের বিচারক ধ্রুবরাজ নন্দ ও রমেশ ধাকালের যৌথ বেঞ্চ শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করেছিলেন। জামিনের পর নেপালের জার্সিতে তিনি নিয়মিতই খেলেছেন। পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে এশিয়া কাপে ওয়ানডে খেলেছেন।

এমনকি এ বছরের ৫ নভেম্বর ওমানের বিপক্ষে খেলেন নেপালের জার্সিতে টি-২০ বিশ্বকাপ সামনে রেখে এশিয়া অঞ্চলের কোয়ালিফায়ার পর্বের ম্যাচও খেলেছিলেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন না নেপালের এই ক্রিকেট তারকা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার