১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছোটবেলার বন্ধুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ধোনির

পুবের কলম,ওয়েবডেস্ক: দু’জন প্রাক্তন ব্যাবসায়িক সহযোগির বিরুদ্ধে  আর্থিক  প্রতারণার  অভিযোগ আনলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁদের বিরুদ্ধে ১৫ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ এনে রাঁচির আদালতে মামলা দায়ের করেছেন ‘ক্যাপ্টেন কুল।’  দু’জনের নাম মিহির দিবাকর এবং সৌম্য বিশ্বাস। মিহির ধোনির ছোটবেলার বন্ধু এবং দীর্ঘদিনের বিজনেস পার্টনার। সৌম্যও প্রাক্তন ভারত অধিনায়কের পূর্বপরিচিত।

জানা যাচ্ছে, ২০১৭ সালে ধোনির নামে একটি গ্লোবাল ক্রিকেট অ্যাকাডেমি গড়ার উদ্যোগ নেন মিহির। পরে তাঁর সঙ্গে যুক্ত হন সৌম্য। দেশ-বিদেশে একাধিক জায়গায় জমি দেখা হলেও, কাজ এগোয়নি। চুক্তি অনুসারে ধোনিকে লভ্যাংশ দেওয়ার কথা ছিল অভিযুক্তদের সংস্থা অর্ক স্পোর্টসের।  কিন্তু মিহিররা সেই শর্ত পূরণ করেননি। তাই আদালতের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছোটবেলার বন্ধুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ধোনির

আপডেট : ৫ জানুয়ারী ২০২৪, শুক্রবার