২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের নয়া বায়ুসেনা প্রধান হতে চলেছেন এয়ার মার্শাল ভি আর চৌধুরী।

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতীয় বায়ুসেনার নয়া প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন এয়ারমার্শাল বিক্রম রাম চৌধুরী। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রক এই ঘোষণা করেছে।

চলতি মাসের শেষেই বায়ুসেনা প্রধান পদে এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়ার মেয়াদ শেষ হচ্ছে। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসেই ভারতীয় বায়ুসেনার প্রধানরূপে দায়িত্ব নেন আর কে এস ভাদুরিয়া। নিজের দু’বছরের কার্যকালে বেশ প্রশংসিত হয়েছেন ভাদুরিয়া। তাঁর সময় ভারতীয় বায়ুসেনায় যুক্ত হয়েছে রাফায়েল যুদ্ধবিমান।

নতুন চিফ অফ এয়ার স্টাফ হিসাবে দায়িত্ব নেবেন বিক্রম রাম চৌধুরী। এই মুহূর্তে বায়ুসেনার ভাইস চিফ মার্শাল পদে রয়েছেন তিনি। চলতি বছরের জুলাই মাসেই ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে দায়িত্ব নেন বিক্রম রাম সিং। তার আগে তিনি ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন কম্যান্ডের দায়িত্বে ছিলেন তিনি। এই ওয়েস্টার্ন কম্যান্ড ভারতীয় বায়ুসেনার জন্য ভীষণ জরুরি।

১৯৮২ সালে ২৯ শে ডিসেম্বর ফাইটার পাইলট হিসেবে কেরিয়ার শুরু করেন বিক্রম রাম চৌধুরী। মোট ৩৮০০ ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। ভারতীয় বায়ুসেনার নানা গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলে এসেছেন এবার পুরো ভারতীয় বায়ুসেনাকে নেতৃত্ব দেবেন তিনি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সোশাল মিডিয়ায় কড়াকড়ি: পুলিশ কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশের নয়া বায়ুসেনা প্রধান হতে চলেছেন এয়ার মার্শাল ভি আর চৌধুরী।

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, বুধবার