১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চলে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো

পুবের কলম, ওয়েবডেস্ক: চলে গেলেন ব্রাজিলের কিংবদন্ত বিশ্বজয়ী ফুটবলার মারিও জাগালো। বয়স হয়েছিল ৯২ বছর। একবার নয়, ফুটবলার হিসেবে দু ‘ দুবার বিশ্বকাপ জিতেছেন জাগালো। কোচ হিসেবে ১৯৭০ সালে ব্রাজিলকে বিশ্বকাপ দিয়েছেন এই কিংবদন্তি ফুটবলার। ১৯৫৮ এবং ১৯৬২, দুটি বিশ্বকাপে ছিলেন কিংবদন্তি পেলে। আর জাগালো ছিলেন ব্রাজিল দলে ফুটবল সম্রাটের সতীর্থ।

প্রথম ফুটবল বিশ্বকাপের এক বছর পরে জাগালোর জন্ম। একটা সময় ছিলেন সেনাবাহিনীতে। কম বয়সে ব্রাজিলের সেনাবাহিনীতে যোগ দেন মারিও জাগালো। ১৯৫০ সালে ব্রাজিলের মাটিতে বিশ্বকাপে জাগালো ছিলেন স্টেডিয়ামের রক্ষী। আর ঠিক ৮ বছর পরেই পেলের সতীর্থ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিলেন মারিও জাগালো।

কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন ফুটবল সম্রাট পেলে। আর এবার চলে গেলেন তার সতীর্থ ৯২ বছরের জাগালো।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চলে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো

আপডেট : ৬ জানুয়ারী ২০২৪, শনিবার