১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় ক্রীড়াঙ্গনের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান অর্জুন পুরস্কার পেলেন মুহাম্মদ শামি

পুবের কলম ওয়েব ডেস্ক : ঘরের মাঠে সদ্য আয়োজিত হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার পেলেন ভারতীয় দলের পেসার মুহাম্মদ শামি। সামান্যের জন্য বিশ্বকাপে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে না পারলেও, দলকে ফাইনালে তোলার অন্যতম নায়ক ছিলেন কিন্তু বাংলার এই নির্ভরযোগ্য পেসারটি।তার স্বীকৃতি হিসেবে এবার ভারতীয় ক্রীড়াঙ্গনের দ্বিতীয় সর্বোচ্চ অর্জুন পুরস্কার পেলেন শামি। আজ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে বিশেষ এই পুরস্কার নিলেন শামি।

ওয়ানডে বিশ্বকাপে শুরুতে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ না পেলেও শেষ ৭ ম্যাচ খেলে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হন শামি। ২৪ উইকেট নিয়েছিলেন ৩৩ বছর বয়সী পেসার। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হারলেও, শামির অবিশ্বাস্য পারফরম্যান্স অবশ্য সবার নজর কাড়ে।শুধু বিশ্বকাপে নয়, গত কয়েক বছর ধরে তিনি ভারতীয় দল কিংবা আইপিএলে অভাবনীয় পারফরম্যান্স করেছেন।তবে অর্জুন পুরস্কার পেতে তাকে সাহায্য করেছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের দূদান্ত বোলিং পারফরম্যান্স।

১৯৯০ সালে উত্তরপ্রদেশের আমরোহার সাহসপুর গ্রামে জন্ম নেওয়া মুহাম্মদ শামি এবারে অর্জুন পুরস্কার পাবেন, তা আগে থেকেই জানা ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকেই তার নাম প্রস্তাব করা হয়েছিল। সেই মতো আজ দিল্লিতে রাষ্ট্রপতির বাসভবনে দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিয়েছেন  শামি। পুরুষ ও মহিলা মিলিয়ে ৫৮তম ক্রিকেটার হিসেবে অর্জুন পুরস্কার জিতলেন শামি। ২০২৩ সালে সব মিলিয়ে ২৬জন অ্যাথলেট অর্জুন পুরস্কার জিতেছেন। বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করার কারণে কিছুদিন আগেই শামির নামে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে উত্তর প্রদেশ সরকার। সেই শামি এদিন বলেন, ‘স্বপ্নপূরণের পুরস্কার। অনেকের জীবন শেষ হয়ে যায়, কিন্তু এই পুরস্কার জেতা হয় না। খুবই আনন্দের বিষয়। এই পুরস্কার পেয়ে আমি সত্যি গর্বিত।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতীয় ক্রীড়াঙ্গনের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান অর্জুন পুরস্কার পেলেন মুহাম্মদ শামি

আপডেট : ৯ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার