পুবের কলম,ওয়েবডেস্ক: ফের একবার ক্রিকেট বিশ্বে করোনার থাবা। পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ সিরিজের আগেই কোভিডে আক্রান্ত হলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ডের ঘরের মাটিতেই কিউইরা পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছেন। আর সেই সিরিজের প্রথম ম্যাচে নামার আগেই জানা গেল স্যান্টনার করোনা আক্রান্ত হয়েছেন। তার কিছু টেস্ট হয়েছিল। তাতে কোভিডের ছায়া মিলেছে। আপাতত তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অকল্যান্ডে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামতে না পারলেও, হ্যামিলটনে দ্বিতীয় ম্যাচে নামতে পারেন স্যান্টনার। তবে সেখানে তিনি দলের সঙ্গে যাবেন না, একা যাবেন।
১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ক্রিকেটে ফের করোনার থাবা, কোভিডে আক্রান্ত কিউই তারকা স্যান্টনার
-
ইমামা খাতুন - আপডেট : ১২ জানুয়ারী ২০২৪, শুক্রবার
- 27
ট্যাগ :
সর্বধিক পাঠিত































