১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহামেডান ক্লাবের লোগোর ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হয়ে গেল

পুবের কলম প্রতিবেদক:  ১৮৯১ সালে ক্লাবের নাম হল মহামেডান স্পোর্টিং। কলকাতার রেড রোডের ধারের ক্লাবটি পায়ে পায়ে পেরিয়ে এসেছে ১৩৩ বছর। কলকাতা ও ভারতীয় ফুটবলের বহু উত্থান পতনের সাক্ষী মহামেডান স্পোর্টিং। সেই ক্লাবের নিজস্ব লোগো জ্বলজ্বল করছে ওয়েবসাইটের পাতায়।

ক্লাবের তাঁবুর সামনেও সেই লোগো দেখলে এক ডাকে চেনা যায় কলকাতার শতাব্দি প্রাচীন এই ক্লাবকে। দীর্ঘদিন ধরে এই ক্লাবের লোগোর স্থায়ী ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য লড়াই চালাচ্ছিল ক্লাব কর্তৃপক্ষ। সভাপতি আমির উদ্দিন ববির প্রচেষ্টায় অবশেষে মহামেডান স্পোর্টিংয়ের লোগোর ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হয়ে গেল। দীর্ঘদিনের একটি লড়াই এতদিনে সফল হল রেড রোডের ধারের ক্লাবটির।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহামেডান ক্লাবের লোগোর ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হয়ে গেল

আপডেট : ১৩ জানুয়ারী ২০২৪, শনিবার