১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হালান্ডকে হারিয়ে ফের বর্ষসেরা মেসি

পুবের কলম,ওয়েবডেস্ক:  ফের একবার ফিফার বর্ষসেরা পুরস্কারে নির্বাচিত হলেন লিওনেল মেসি। ২০২২ সালে মেসি বছরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। ২০২৩ সালের ফিফার বর্ষসেরা পুরস্কার তার ঝুলিতেই ঢুকলো। তার সঙ্গে দৌড়ে ছিলেন ম্যানচেস্টার সিটির নরওয়ে তারকা আরলিং হালান্ড। মেসি ও হাল্যান্ড, দুজনেই প্রথমে সমান সমান ভোট পেয়েছিলেন। কিন্তু অন্যান্য দেশের প্রতিনিধিরা মেসিকে বেশি ভোট দেওয়ায় জিতে যান আর্জেন্টাইন বিশ্বজয়ী অধিনায়ক। কিন্তু মজার কথা হলো, যিনি এবারে বিশ্বসেরা ফুটবলার নির্বাচিত হলেন, সেই লিওনেল মেসি ভোট দিয়েছিলেন ম্যান সিটি তারকা আরলিং হালান্ডকে। ২০২৩ সালে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হালান্ড মোট ৫২ টি গোল করেছেন। কিন্তু তাকে টপকে শেষ পর্যন্ত বর্ষসেরার তকমা জুটলো মেসির কপালে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হালান্ডকে হারিয়ে ফের বর্ষসেরা মেসি

আপডেট : ১৬ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার