২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ায় পা রাখলেন ডেরেক, সর্বভারতীয় ক্ষেত্রে এবার ” খেলা শুরু ” তৃণমূলের

পুবের কলম ওয়েবডেস্কঃ বিজেপিকে কার্যত দুরমুশ করে রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদের শক্তি বৃদ্ধি করার লক্ষে এগোচ্ছে তৃণমূল। ত্রিপুরার পর এবার নজরে গোয়া।

বৃহস্পতিবার গোয়াতে পা রাখেন তৃণমূল শীর্ষ নেতা তথা সাংসদ ডেরেক ও ব্রায়েন। তবে ডেরেক কেন গোয়ায় পা রাখলেন তা নিয়ে খোলসা করে কিছু বলেননি। তবে সূত্রের খবর তিনি সেখানকার একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা করতে পারেন। একজন নির্দল বিধায়কের সঙ্গেও তাঁর দেখা করার কথা।

কংগ্রেসের একাংশের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও তৃণমূলে যোগ দিয়ে গোয়া ইউনিট তৈরি করতে পারেন।

কোঙ্কনি লেখক এন শিবদাস জানিয়েছেন তাঁরা কোলকাতায় প্রশান্ত কিশোরের সঙ্গে দেখা করেছেন।২০২৪ এর লোকসভা নির্বাচনের দিকে নজর রেখেই এই পদক্ষেপ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একঝাঁক কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। এদিকে ২০১২ সালে প্রথমবার গোয়া অভিযানে গিয়েছিল তৃণমূল। সেবার নির্বাচনে একটি আসনে তারা প্রার্থীও দিয়েছিল। কিন্তু শূন্য হাতেই ফিরতে হয়েছিল তাঁদের। কিন্তু ফের নতুন করে গোয়ায় নিজেদের শক্তি বাড়াতে চায় তৃণমূল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সোশাল মিডিয়ায় কড়াকড়ি: পুলিশ কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গোয়ায় পা রাখলেন ডেরেক, সর্বভারতীয় ক্ষেত্রে এবার ” খেলা শুরু ” তৃণমূলের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার