২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘ঘৃণা-হিংসার উপাসনালয়কে আলিঙ্গন করতে শেখায়নি’, রামমন্দির ইস্যুতে মন্তব্য অভিষেকের

কলকাতা, ২১ জানুয়ারি: ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধন নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমার ধর্ম আমাকে কোনও উপাসনালয়কে গ্রহণ করতে এবং আলিঙ্গন করতে শেখায়নি, সেটা মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বারই হোক না কেন, যেখানে ঘৃণা, হিংসা এবং নিরপরাধদের মৃতদেহের উপর নির্মিত হয়েছে।’ এর আগে রাম মন্দির নিয়ে বিশেষ কোনও মন্তব্য করেননি অভিষেক। রাম মন্দির উদ্বোধনের আগের দিন তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: ‘মহারাষ্ট্র পুলিশ যদি না পারে, তবে কেস ট্রান্সফার করে দিক’: অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধনের দিনই কলকাতায় সর্বধর্ম সমন্বয়ে ‘সংহতি মিছিল’-এর ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন কালিঘাট মন্দিরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তারপর হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিলেও উপস্থিত থাকবেন তিনি। সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরতে এই সংহতি মিছিলের আয়োজন করছে তৃণমূল। সমস্ত ধর্মের মানুষকে এই মিছিলে অংশগ্রহণের আবেদন জানানো হয়েছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ঘৃণা-হিংসার উপাসনালয়কে আলিঙ্গন করতে শেখায়নি’, রামমন্দির ইস্যুতে মন্তব্য অভিষেকের

আপডেট : ২১ জানুয়ারী ২০২৪, রবিবার